শিরোনাম
◈ যন্তর মন্তরে বিক্ষোভের আগে আটক ইউটিউবার ধ্রুব রাঠি, ‘জেলে যেতে প্রস্তুত’ দীপকে (ভিডিও) ◈ সাবধা‌নে থে‌কো, আমাদের ক্যামেরার নজর তীক্ষ্ণ, অস্ট্রেলিয়াকে খোঁচা ম্যাচ সম্প্রচারকারী চ্যানেলের ◈ রাতের আঁধারে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের খুঁজছে পুলিশ ◈ ছয় মাসেও বদলায়নি ঢাবির শেখ পরিবারের নামে থাকা পাঁচ স্থাপনার নাম ◈ বিদেশে কর্মী পাঠানো কমেছে ৩৬ শতাংশ, বাড়ছে কর্মসংস্থানের সংকট ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে ৩১৭ রানে দিন শেষ বাংলাদেশের ◈ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর সিঙ্গাপুর যে কারণে এখন সবচেয়ে দূষিত! ◈ আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ দত্তকের নামে ঢাকায় শিশু কেনাবেচার রমরমা বাণিজ্য, ছেলে ৩–৫ লাখ টাকায় বিক্রি ◈ স্কুলছাত্রী তাজমিন হত্যা: বিপদ জেনেও কেন ঘটনাস্থলে সিএনজি অটোরিকশা ফেলে যেতে হলো জানা গেল কারণ

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২০, ০২:৪৯ রাত
আপডেট : ২৫ মার্চ, ২০২০, ০২:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সমগ্র ভারত লকডাউনের ঘোষণা দিলেন মোদী, ইতিহাসে প্রথমবারের মতো একসঙ্গে অবরুদ্ধ থাকবেন ১০ কোটির বেশি মানুষ (ভিডিও)

আসিফুজ্জামান পৃথিল : [২] ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণে বলেন, করোনা ভাইরাসকে মোকাবেলায় আর কোনও উপায় অবশিষ্ট নেই। তাই ৩ সপ্তাহ ভারত লকডাউনে থাকবে। যদি এটি করা না হয়, ভারত ২১ বছর পিছিয়ে যাবে। দ্য হিন্দু, এনডিটিভি

[৩] মোদী বলেন, সকলের বাড়ির সামনে লক্ষণরেখা টানা হয়ে গেছে। কেই এই রেখা অতিক্রিম করলে মহামারিরুপী রাবণকে নিজ বাড়িতে টেনে আনবেন।

[৪] মোদী বলেন, ‘চীন, রাশিয়া, ফ্রান্স, ইতালির স্বাস্থ্যসেবার মান অত্যন্ত উন্নত। তা সত্তে¡ও করোনার মোকাবিলা করতে পারেনি তারা। এই পরিস্থিতিতে একটাই উপায়, যারা করোনা পরিস্থিতি সামাল দিতে পেরেছেন তাদের থেকে শিক্ষা নেয়া। ওই সব দেশে সরকারের কথা শুনে বাড়ির বাইরে বের হননি সাধারণ মানুষ। আমাদেরও তা মেনে চলতে হবে।’

[৫] ‘আপনাদের কাছে হাতজোড় করে প্রার্থনা করছি, জীবন বাজি রেখে যারা কাজ করে চলেছেন, সেই ডাক্তার, নার্স, প্যারামেডিক্যাল কর্মী, হাসপাতাল কর্মী, অ্যাম্বুলেন্স চালকদের জন্য প্রার্থনা করুন। পরিচ্ছন্নতাকর্মীদের জন্য প্রার্থনা করুন। সাংবাদিকদের জন্য প্রার্থনা করুন।’

[৬] ‘আপনাদের কাছে সঠিক তথ্য পৌঁছে দিচ্ছেন সংবাদমাধ্যমের কর্মীরা। পরিবার-পরিজনদের ফেলে রাস্তায় নেমে কাজ করছে পুলিশ। আপনাদের রাগ-অভিমান সহ্য করছেন। তাদের কথা ভাবুন।’

[৭] ‘এই সঙ্কটের সময় নানারকম গুজবও ছড়াচ্ছে। এই ধরনের গুজব এবং কুসংস্কার এড়িয়ে চলুন। শুধুমাত্র কেন্দ্র এবং রাজ্য সরকারের নির্দেশ মেনে চলুন।’

[৮]‘ আপনাদের কাছে অনুরোধ, এই সঙ্কটের সময় ডাক্তারের পরামর্শ ছাড়া কোনও ওষুধ খাবেন না। আমার বিশ্বাস প্রত্যেক ভারতীয় সরকার এবং স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলবেন।’

  • সর্বশেষ