শিরোনাম
◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা ◈ অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে ৯৯৯–এ কল, ঘটনাস্থলে পুলিশ দেখল লাশের পাশে ধূমপান করছেন স্বামী ◈ জ্বালানি সংকট মোকাবিলায় দেশের কয়লা উত্তোলনে জোর, অগ্রাধিকার পাচ্ছে ফুলবাড়ী খনি ◈ চুয়েটে নতুন উপাচার্যকে ভবনের ভেতরে রেখে বাইরে থেকে তালা দিলেন শিক্ষার্থীরা ◈ প্রথম ভোট শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২০, ১২:৩২ দুপুর
আপডেট : ২৫ মার্চ, ২০২০, ১২:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় কমে যেতে পারে ঘ্রাণ শক্তি ও জিহ্বার স্বাদ

সিরাজুল ইসলাম: [২] ফ্রান্সের স্বাস্থ্য কর্তৃপক্ষ ও ব্রিটিশ গবেষক দল এ তথ্য জানিয়েছে।

[৩] ফ্রান্সের স্বাস্থ্য সেবা প্রধান জেরোমি সালমন বলেন, যাদের নাক বন্ধ হয়নি কিংবা এ ধরণের রোগ নেই; হঠাৎ তারা কিছুর ঘ্রাণ পাচ্ছেন না, তারা করোনাভাইরাসে সংক্রমিত হয়ে থাকতে পারে। সংক্রমিত অনেকের সর্দি, কাশি, গলাব্যথাসহ অন্য সব লক্ষণ না থাকলেও তারা ঘ্রাণশক্তি হারাচ্ছেন। নিউইয়র্ক পোস্ট

[৪] ব্রিটিশ নাক-কান-গলা বিশেষজ্ঞদের সংগঠন ‘ব্রিটিশ অ্যাসোসিয়েশন অব অটোরাইনোল্যারিংগোলজি’ বা ইটিএন ইউকে জানিয়েছে, কোনো ব্যক্তির হঠাৎ ঘ্রাণ ও স্বাদগ্রহণের শক্তি লোপ পাওয়া করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ হতে পারে। জ্বর ও সর্দি-কাশির মতো করোনার সাধারণ লক্ষণ এই সব রোগীর শরীরে নাও দেখা যেতে পারে। বিবিসি

[৫] বিশেষত চীন, ইতালি ও দক্ষিণ কোরিয়ায় বহু করোনা সংক্রমিত মানুষের ঘ্রাণশক্তি লোপ পাওয়ার প্রমাণ মিলেছে।

[৬] ইটিএন ইউকে জানিয়েছে, জার্মানিতে প্রতি তিনজন করোনা সংক্রমিত দুইজনের ঘ্রাণশক্তি কমেছে। দক্ষিণ কোরিয়ায় ৩০ শতাংশ করোনা সংক্রমিত মানুষের অন্যতম উপসর্গ ঘ্রাণ ও স্বাদগ্রহণের শক্তি কমে যাওয়া। এ লক্ষণ থাকলে তাকে আপাতত সেল্ফ কোয়ারানটিনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ডেইলি মেইল

  • সর্বশেষ