শিরোনাম
◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন ভারতের স্পিকার ◈ মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় ১০ উপদেষ্টা নিয়োগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে ◈ পররাষ্ট্র মন্ত্রী হলেন ড. খলিলুর রহমান ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের শুভেচ্ছা বিনিময় ◈ বুধবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কানাডাকে হা‌রি‌য়ে বিশ্বকা‌পের সুপার এইটে নিউজিল্যান্ড  ◈ ভারত-বাংলাদেশের সীমান্ত এলাকায় জামায়াতের জয় পশ্চিমবঙ্গে কীভাবে দেখা হচ্ছে? ◈ অন্তর্বর্তী অধ্যায়ের অবসান, দেড় বছর পর নির্বাচিত সরকার পেল দেশ ◈ নতুন সরকারের পর ড. ইউনূসের গন্তব্য কোথায়—বঙ্গভবন নাকি প্যারিস?

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২০, ১১:৪৯ দুপুর
আপডেট : ২৪ মার্চ, ২০২০, ১১:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বকেয়া বেতন ভাতার দাবিতে ঠাকুরগাঁও চিনিকলের শ্রমিক কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ

সাদ্দাম হো‌সেন, ঠাকুরগাঁও প্রতিনিধি: [২] বকেয়া বেতনভাতার দাবিতে ঠাকুরগাঁও চিনিকলের শ্রমিক কর্মচারীদের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

[৩] মঙ্গলবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১১টায় এই কর্মসুচি পালন করে শ্রমিক-কর্মচারিরা । আন্দোলনকারীরা চিনিকল চত্বরে বিক্ষোভ সমাবেশ মিলের ব্যবস্থাপনা পরিচালক কার্যালয় ২ ঘন্টা ঘেরাও করে রাখে। এ সময় বক্তব্যদেন শ্রমিক নেতা এনায়েত হোসেন, মো. উজ্জল হোসেন, জবায়দুর রহমান প্রমুখ।

[৪] শ্রমিকদের রোষানলে পড়ে চিনিকল ব্যবস্থাপনা পরিচালক মো.সাখাওয়াৎ হোসেন বেতন ভাতা পরিশোধের আশ্বাস দিলে আন্দোলনকারীরা তাদের কর্মসূচী প্রত্যাহার করে নেয়।

[৫] শ্রমিক নেতা এনায়েত হোসেন বলেন, ৩ মাস ধরে মিলের শ্রমিক-কর্মচারিরা বেতন-ভাতা দেয়া হচ্ছে না । অনেকে পরিবার-পরিজন নিয়ে মানবেতর দিন যাপন করছেন ।

[৬] চাষীরা অভিযোগ করে বলেন- মাড়াই মৌসুম শেষ হওয়ার ২ মাস গত হলেও তাদের আখের মুল্য পরিশোধ করা হচ্ছে না । সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়