শিরোনাম
◈ ট্রাম্প কি বালোগানের নিষেধাজ্ঞা তুলে দিতে পারবেন? সমর্থকদের জল্পনা ◈ অবশেষে দেড় লাখ টাকায় মীমাংসা, ১২ দিন অনশনের শেষে প্রেমিকের বাড়ি ছাড়লেন নুসরাত! ◈ শেরওয়ানির জন্য আড়াই ঘণ্টা ফ্লাইট আটকে রাখলেন বিমান কর্মকর্তা, ভোগান্তিতে শতাধিক যাত্রী ◈ এডিপিতে প্রকল্পের জট বাড়ছেই, সময় ও ব্যয় দুটোই ঊর্ধ্বমুখী ◈ বিশ্বকাপের খেলা ঘিরে নিরাপত্তা জোরদার, বড় স্ক্রিনে থাকবে পুলিশের নজর ◈ বাংলাদেশ-চীন ঘনিষ্ঠতায় নজর রাখছে ভারত: জয়সওয়াল ◈ দেশের বিভিন্ন স্থানে কালেমাখচিত পতাকা মিছিল, নেপথ্যে কী? ◈ মারামারি নয়, ‌বিশ্বকা‌পের খেলা উপভোগ করুন : বাংলা‌দে‌শি ভক্ত‌দের শান্তির বার্তা ব্রাজিল ও আর্জেন্টিনার দূতের ◈ বাংলাদেশ-ইরান স্পিকারের বৈঠক, শান্তি প্রক্রিয়ায় বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত ◈ মিয়ানমারে কী ঘটছে, কেন আতঙ্কে বাংলাদেশ সীমান্ত?

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২০, ১০:৩০ দুপুর
আপডেট : ২৪ মার্চ, ২০২০, ১০:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]অরুন্ধতী রায় বললেন, কোয়ারেন্টিনে থাকা সন্দেহভাজন রোগিরা পালিয়ে যাওয়ার কারণ ‘বিচ্ছিন্নতা’র ভয়, আইসোলেশন মানে দুরে ঠেলে দেয়া নয় এটা বোঝাতে হবে

দেবদুলাল মুন্না : [২] ফরেন পলিসিকে দেওয়া সাক্ষাৎকারে বুকারজয়ী সাহিত্যিক ও অ্যাকটিভিস্ট এ কথা বলেন। তিনি বলেন, ইউরোপ ‘কোয়ারেন্টিন’ শব্দটির সাথে পরিচিত বহু আগে থেকেই । আলবেয়ার কাম্যু ‘দ্যা প্লেগ’ বা হোসে সারামাগো ‘ব্লাইন্ডনেস’ উপন্যাস লিখেছেন মহামারি নিয়ে এবং এ শব্দ ব্যবহার করেছেন। ইউরোপ ও আমেরিকার জীবনে সামাজিক বিচ্ছিন্নতা পুঁজিবাদের বিকাশের সাথে সাথেই ঘটেছে। তারা ‘কোয়ারেন্টিন’ বোঝেন। কিন্তু ভারত, বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ার মানুষ সামাজিকভাবে গোষ্ঠীনির্ভর। এখানে ‘কোয়ারেন্টিন এ থাকতে হবে’ বললেই অনেকে ভয় পাচ্ছেন।

[৩] তিনি বলেন ভারতের কেরালা ও মুম্বাইতে অনেক প্রান্তিক মানুষ ‘কোয়ারেন্টিন’ বিষয়টি না বুঝেই পালিয়ে যাচ্ছেন।কেন ? তাদেরকে সহজভাবে এর অর্থ আমাদের মতো করে বোঝাতে সমস্যা কোথায়?

[৪]তার মতে, মানুষই মানুষের পাশে থাকবে। আইসোলেটেড করে দেওয়া মানে ওই মানুষের কাছ থেকে দুরে থাকা-এ বিভ্রান্তি দুর করতে হবে।শারীরিকভাবে বেশি কাছে না থেকে আবার বেশি দুরে না গিয়ে যে কোয়ারেন্টিনে থাকা মানুষের পাশে দাড়ানো যায়, চিকিৎসার জন্য সাহায্য করা যায় সেই সচেতনতা গড়ে তোলা এখন বেশি জরুরি। নাহলে সন্দেহভাজন করোনা আক্রান্তরা ‘ভয়ের সংস্কৃতি’ তৈরি হলে পালাবে এবং আমাদের সবার জন্য আরও বিপদ তৈরি হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়