শিরোনাম
◈ রাজধানীর লেক রক্ষায় সমন্বিত কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৪৩ ◈ যেসব এলাকায় শুক্রবার সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ◈ নতুন শুল্ক ইস্যু: যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা ভারতের ◈ শিক্ষক নিয়োগে মেধা ও যোগ্যতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ◈ স্ত্রীসহ আসিফ মাহমুদের সম্পদ-ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি ◈ বিডিআর হত্যার ৪ প্রত্যক্ষদর্শীর চোখ বেঁধে গুলি, পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলার সাক্ষ্য ট্রাইব্যুনালে ◈ কম্পিউটারের ঝুপড়ি ঘরেই কোটি গ্রাহকের তথ্য! এনআইডি থেকে কললিস্ট সবই পাওয়া যায় সালামের কাছে (ভিডিও) ◈ মাহদী আমিন-দীনেশ ত্রিবেদীর বৈঠক, শিক্ষা-প্রযুক্তিতে সহযোগিতা নিয়ে আলোচনা ◈ সংসদের প্রতি মিনিটে ব্যয় ৩ লাখ ৫৬ হাজার, ৬০ দিনে ৭০৩ কোটি

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২০, ১১:০৮ দুপুর
আপডেট : ২৪ মার্চ, ২০২০, ১১:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আলিবাবার ১৪ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করছে সফটব্যাংক

রাশিদ রিয়াজ : [২] জাপানের সফটব্যাংক করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ঋণ গ্রহীতাদের জন্যে ৪১ বিলিয়ন ডলারের বিশেষ তহবিল গঠনের উদ্যোগ নেয়ার কারণেই আলিবাবার শেয়ার ছেড়ে দিচ্ছে। ব্লুমবার্গ

[৩] সফটব্যাংকের টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠান স্প্রিন্ট কর্পোরেশন, টি-মোবাইল ইউএস ও আরো কয়েকটি প্রতিষ্ঠানের জন্যে অন্তত ১৫ বিলিয়ন ডলার জরুরি তহবিল প্রয়োজন।

[৪] আলিবাবার শেয়ার ছেড়ে দেয়ার ঘোষণার পর টোকিও স্টক এক্সচেঞ্জে সফটব্যাংকের শেয়ার ২১ শতাংশ বৃদ্ধি পায়। বেশ কয়েক বছর ধরে সফটব্যাংকের বিনিয়োগকারীরা আলিবাবার শেয়ার ছেড়ে ঋণ পরিশোধের জন্যে চাপ দিয়ে আসছিল।

[৫] সফটব্যাংকের আরেকটি ১শ বিলিয়নের ভিশন ফান্ড ব্যবহার করছে উই ওয়ার্ক ও ওইও হোটেল এবং এদুটি প্রতিষ্ঠানও বিপুল ঋণভারে জর্জরিত। করোনাভাইরাসের কারণে এ দুটি প্রতিষ্ঠানেওর লোকসান অনেক বড় হয়ে দাঁড়িয়েছে।

[৬] রিডেক্স হোলডিংস’এর বিশ্লেষক কির্ক বুডরি বলেছেন সফটব্যাংকের আলিবাবার শেয়ার ছাড়ার সিদ্ধান্ত বাজারে একটি শক্তিশালী বার্তা দিয়েছে।
[৭] আলিবাবার কাছে সফটব্যাংকের শেয়ারের মোট মূল্য ১২০ বিলিয়ন ডলারের বেশি।

[৮] এদিকে আলিবাবার মুখপাত্র সফটব্যাংকের এ সিদ্ধান্ত সম্পর্কে কিছু জানাতে অস্বীকৃতি জানান এবং হংকং’এর শেয়ার মূল্য ২.৭ শতাংশ বৃদ্ধি পায়।

  • সর্বশেষ