শিরোনাম
◈ ছুটির দিনে রাজধানীতে পরিচ্ছন্নতা ও নগর ব্যবস্থাপনা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ◈ ডলারের শক্তিতে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ◈ গুলিবিদ্ধ হয়ে মৃত্যু নিশ্চিত ভেবেছিলেন, ‘মায়ের নাম্বারটা লেখেন’ বলার পর যা ঘটল ◈ শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে, জানাল ভারত সরকার ◈ ‘গো বিগ’ কৌশলে ইরানে বড় অভিযানের ছক যুক্তরাষ্ট্রের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ শ‌নিবার সা‌ফের ড্র, নি‌ষেধাজ্ঞা প্রত‌্যাহার হ‌লে নেপাল খেল‌বে বাংলাদেশ গ্রুপে  ◈ দেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই: স্থানীয় সরকারমন্ত্রী ◈ রাজধানীবাসীর জন্য আসছে আরও একটি মেট্রোরেল ◈ সড়কে শৃঙ্খলা ফেরাতে কাল থেকে গণপরিবহনে বাধ্যতামূলক জিপিএস ◈ গঙ্গা পানিচুক্তি: বিলম্ব না করে বাংলাদেশের সঙ্গে আলোচনা শুরুর সুপারিশ ভারতের সংসদীয় কমিটির

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২০, ০৪:৪৪ সকাল
আপডেট : ২৪ মার্চ, ২০২০, ০৪:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাশ্মীরে করোনাভাইরাস ছড়াচ্ছে ১৫ লাখ ভারতীয় সেনা : বললেন আব্দুর রশীদ

ইসমাঈল আযহার : [২] আজাদ ও জম্মু কাশ্মীরের আইনসভার সদস্য, মুসলিম ওয়ার্ল্ড লীগের কাশ্মীর প্রতিনিধি আবদুর রশীদ তুরাবি বলেন, ১৫ লাখ ভারতীয় সেনা কাশ্মীরে করোনা ভাইরাস ছড়াচ্ছে। তাদেরকে অতিসত্তর কাশ্মীর থেকে প্রত্যাহার করা হোক। কাশ্মীর লিংক

[৩] অধিকৃত কাশ্মীরে ১৫ লাখ ভারতীয় সেনার মধ্যে অনেকেই করোনা ভাইরাসে আক্রান্ত। তারা ভারতে যাতায়াত করে এ ভাইরাস কাশ্মীরে নিয়ে আসছে। ইচ্ছাকৃতভাবে এ ভাইরাস ছাড়ানোর চক্রান্ত করছে। তাদের প্রতিহত করার আহ্বান জানান তিনি। তিনি আন্তর্জাতিক মহলকে দৃষ্টি আকর্ষণ করে বলেন, ভারতীয় সেনাদের বিষয়ে সতর্ক না হলে কাশ্মীরের মত ভূখণ্ড নিশ্চিহ্ন করে দিবে। ডেইলি কাশ্মীর

[৪] তিনি বলেন, আল্লাহ তায়ালা আজ বিশ্বব্যাপী মানুষের নির্যাতন আর নিপীড়ণ গুনাহের কারণে এ মহারী দিয়েছেন। আমাদের তাওবা করা উচিত, আল্লাহর আদেশ ছাড়া আমরা কেউ মৃত্যু বরণ করবো না। এ ভাইরাস থেকে আল্লাহই আমাদের বাঁচাতে পারেন। তার কাছে আমাদের ক্ষমা চাওয়া দরকার। বেশি বেশি দোয়া ইস্তিগফার করা দরকার।

[৫] এদিকে জম্মু কাশ্মীর ও আজাদ কাশ্মীরেও ছড়িয়ে পড়েছে কোভিড-১৯। শ্রীনগর ও বদগামে যাতায়াত, জমায়েতের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে শ্রীনগরের গণপরিবহণ ব্যবস্থা। কুপওয়ারা ও অন্য কয়েকটি এলাকায় জারি হয়েছে ১৪৪ ধারা। বাসিন্দারা যাতে নিষেধাজ্ঞা পুরোপুরি মেনে চলেন, তা নিশ্চিত করতে মোতায়েন হয়েছে বাহিনী। জম্মু কাশ্মীরে কার্ফু জারি করার পর এবার আজাদ কাশ্মীরেও ৩ সপ্তাহর জন্য লকডাউন করা হল। ডেইলি জাং, ডন

  • সর্বশেষ
  • জনপ্রিয়