শিরোনাম
◈ ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আজও বৃষ্টির সম্ভাবনা ◈ বিরোধীদের চাপে নতি স্বীকার, ছাত্র আন্দোলন নিয়ে সংসদে আলোচনায় রাজি মোদি সরকার ◈ কিউবার পরিণতি ইরানের মতো হতে পারে, সতর্ক করছে মার্কিন গোয়েন্দারা ◈ বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করল পোলিশ ব্র্যান্ড এলপিপি ◈ সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে মাদকের ভয়াবহ বিস্তার: বাড়ছে চুরি-ছিনতাই ও আইনশৃঙ্খলা ঝুঁকি ◈ মালয়েশিয়ার শ্রমবাজার খুলতেই নতুন সিন্ডিকেটের তৎপরতা, জনপ্রতি চাঁদা ১৭ কোটি টাকা ◈ মোবাইল ব্যাংকিংয়ে সন্দেহজনক লেনদেন ধরবে এআই, নজরে থাকবে অবস্থানও ◈ শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান ◈ বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা: মন্ত্রিসভায় অনুমোদন

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২০, ০৩:২২ রাত
আপডেট : ২৪ মার্চ, ২০২০, ০৩:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নওগাঁয় ছাত্রলীগের উদ্যোগে মাস্ক বিতরণ

নওগাঁ প্রতিনিধি: [২] বাংলাদেশে করোনা আতঙ্কের পর থেকে মাস্ক ও জীবানুমুক্ত স্যানিটাইজার সহ অন্যান্য উপকরণ দোকানগুলোতে সংকট তৈরী হয়েছে। কৃত্রিম সংকটের পাশাপাশি দামও বৃদ্ধি পেয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে সাধারন মানুষের মাঝে নওগাঁয় জেলা ছাত্রলীগের উদ্যোগে মাস্ক এবং সচেতনতামূলক লিফলেট বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। সোমবার বেলা ১১টায় শহরের পুরাতন বাসস্টান্ড রোড, বাটার মোড়, মুক্তির মোড় সহ পৌরসভার কয়েকটি ওয়ার্ডে মাস্ক এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। তিনজন করে টিম করে গঠন করে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা।

[৩] এসময় জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রিজভি এবং জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমানুজ্জামান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এসময় সাধারণ মানুষকে এর ব্যবহারবিধি প্রয়োগবিধি সম্পর্কে নির্দেশনা প্রদান হচ্ছে। পাশাপাশি পরিস্কার পরিচ্ছন্নতা ও নিয়মিত হাতধোয়ার বিষয়ে পরামর্শ দেয়া হচ্ছে।

[৪] নওগাঁ জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রিজভি বলেন, প্রাথমিক অবস্থায় প্রথমদিন আমরা নিজ উদ্যোগে ২০০টি মাস্ক বিতরন করা হচ্ছে। প্রয়োজনে আগামীতে আরো বিতরণ করা হবে। এছাড়া সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং মাস্কের সঠিক ব্যবহার করার পরামর্শ দেয়া হচ্ছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়