শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, বরফ কি গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২০, ০৯:২৯ সকাল
আপডেট : ২৩ মার্চ, ২০২০, ০৯:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগামী বুধবার খুলনার থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ

শরীফা খাতুন শিউলী, খুলনা প্রতিনিধি :[২] করোনা ভাইরাস ছড়ানোর শঙ্কায় খুলনা থেকে ঢাকাসহ সকল দূরপাল্লার রুটে বুধবার (২৫ মার্চ) সকাল থেকে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।

[৩] খুলনা মটর শ্রমিক ইউনিয়ন ও বাস মালিক শ্রমিক সমিতির যৌথ সিদ্ধান্তে খুলনা থেকে বুধবার থেকে ঢাকাসহ দূরপাল্লার সব বাস বন্ধ করে দেওয়ায় সিদ্ধান্ত হয়েছে। তবে খুলনার অভ্যন্তরীণ রুটে বাস চলাচল করবে।

[৪] খুলনা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: নুরুল ইসলাম বেবী বলেন, করোনা ভাইরাসের কারণে খুলনা থেকে ঢাকা, বরিশাল, রাজশাহী, রংপুর, সিলেট, চট্টগ্রামসহ দূরপাল্লার সব রুটে বাস চলাচল বুধবার সকাল ৬টা থেকে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে পরবর্তী সিদ্ধান্ত না নেয়া পর্যন্ত অভ্যন্তরীণ রুটে বাস চলাচল করবে বলে জানান তিনি। সম্পাদনা : রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়