শিরোনাম
◈ রেকর্ড দল ও প্রতীক নিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচন: ফিরে দেখা বাংলাদেশের নির্বাচনী ইতিহাস ◈ আরব আমিরাতের ক্লাবে নাম লেখালেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার জায়ান ◈ চীন-বাংলাদেশ সম্পর্ক অন্য কোনো শক্তিতে প্রভাবিত হবে না: চীনা দূতাবাস ◈ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, রণক্ষেত্র জয়পুরহাট (ভিডিও) ◈ নির্বাচনে অনিয়ম বিতর্ক ও অভিযোগ আইনি প্রক্রিয়ায় সমাধান করা হবে: সিইসি ◈ ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৫ প্রার্থী ◈ নির্বাচনে যেসব ইস্যু গুরুত্ব পাচ্ছে ◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২০, ০৬:৫৩ সকাল
আপডেট : ২৩ মার্চ, ২০২০, ০৬:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]এনবিআরে প্রাক বাজেট মতবিনিময় আজ আবার শুরু

নূরুল হাসান খান : [২]আজ সোমবার বেলা সাড়ে ৩টা থেকে জাতীয় রাজস্ব বোর্ড(এনবিআর)আবার ব্যবসায়ীদের সাথে প্রাক বাজেট মতবিনিময় শুরু করছে।

[৩]এর আগে করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে তাদের বাজেট পূর্ব নিয়মিত এসব বৈঠক সীমিত আকারে করার সিদ্ধান্ত নেয়। সে অনুযায়ি গত ১৯ মার্চ বৈঠক শুরুও হয়েছিল।

[৪]আজ বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ফরেন ইনভেস্টরস চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফআইসিসিআই) প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।বৈঠকে এফআইসিসিআইয়ের ১৫ জন প্রতিনিধির অংশগ্রহণের কথা রয়েছে। আগামীকাল বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের খাতের বেসরকারি মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের প্রতিনিধির সঙ্গে বৈঠকের কথা রয়েছে। বৈঠকে ৩০ জনের মত প্রতিনিধি অংশগ্রহণ করতে পারে।

[৫]প্রথম সভাটি সেগুনবাগিচায় বোর্ডের সম্মেলন কক্ষে ১৯ মার্চ বেলা ৩টা থেকে বিকাল সোয়া ৪টা পর্যন্ত চলে। বিকাল সাড়ে ৪টা থেকে সোয়া ৫টা পর্যন্ত ব্যবসা খাতের বারভিটার সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছিল। দুটো বৈঠকেই সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

[৬]আগামী ২৫ মার্চ সকাল ও বিকাল দুই দফায় চেম্বার্স ও আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠকের কথা রয়েছে। #

  • সর্বশেষ
  • জনপ্রিয়