শিরোনাম
◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো ◈ শনিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে যাবেন রাষ্ট্রপতি ◈ তিন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলে এবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ গঙ্গা চুক্তিসহ নদী ইস্যুতে বাংলাদেশ-ভারত আলোচনা চলছে: রণধীর জয়সওয়াল ◈ মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ ◈ রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল ◈ বিশ্বকাপ ফাইনালে মারামারি: ১০ ম্যাচ নিষিদ্ধ পারেদেস, আর ৭ ম্যাচ মোলিনা ◈ নতুন পাঁচজনকে নিয়ে মন্ত্রিসভায় রদবদল, কে কোন দায়িত্ব পাচ্ছেন? ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ২৩ মার্চ, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা মহামারি বন্ধে চলমান কোয়ারেন্টাইন বা সঙ্গরোধ তৎপরতা যথেষ্ট নয় বলছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ইয়াসিন আরাফাত : [২] সংস্থাটির জরুরি বিষয়ক শীর্ষ কর্মকর্তা মাইক রেয়ান রোববার এক সাক্ষাৎকারে বলেন, করোনা মহামারির প্রকোপ বন্ধ করতে হলে কোভিড-১৯'এ যারা আক্রান্ত হয়েছেন, যাদের দেহে করোনা ভাইরাস রয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে এবং তাদেরকে পুরোপুরি একঘরে করতে হবে। বিবিসি, সিএনএন, আলজাজিরা

[৩] পাশাপাশি এমন সব ব্যক্তির সংস্পর্শে যারা এসেছেন তাদেরও খুঁজে বের করতে হবে এবং একই ভাবে তাদেরকেও একঘরে করতে হবে বলে জানান তিনি।

[৪] তিনি বলেন, এখন কোথাও কোথাও স্বাভাবিক জীবন যাত্রা বন্ধ করে দেয়া হয়েছে, চলাচলের ওপর বিধি নিষেধ আরোপ করা হয়েছে, দোকানপাট বন্ধ রাখা হচ্ছে। জরুরি নয় এমন সব তৎপরতা বন্ধ করে দেয়া হয়েছে বা লকডাউন করা হয়েছে। কিন্তু সে সব পদক্ষেপ তুলে নেয়ার পর করোনার প্রকোপ হয়ত আবার ফিরে আসবে বলে আশংকা ব্যক্ত করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়