শিরোনাম
◈ দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহর ব্যানার পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা ◈ ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা: আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস ◈ সাত সকালে কেঁপে উঠল দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ◈ গণভোটের সভায় তোলপাড়: ১৬১ জন ‘ফ্যাসিস্ট শিক্ষকের’ নাম ঘোষণা করলেন রাকসু জিএস আম্মার ◈ বৈধ ভিসা ও টিকিট থাকলেও ফ্লাইটে উঠতে বাধা: ই-ভিসা জটিলতায় বিপাকে যুক্তরাজ্যগামী বাংলা‌দেশি যাত্রীরা ◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২০, ০৫:১৭ সকাল
আপডেট : ২৩ মার্চ, ২০২০, ০৫:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জনতা কারফিউয়ের মধ্যেই দিল্লির শাহিনবাগে সংঘর্ষ, বোমা নিক্ষেপ

সাইফুর রহমান : [২] প্রায় আধা ঘণ্টা ধরে সিএএ বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে সরকার সমর্থকদের চলা সংঘর্ষে শাহিনবাগ এলাকায় পুলিশ ব্যারিকেডে অজ্ঞাত কেউ পেট্রোল বোমা নিক্ষেপ করে। তবে এতে কেউ হতাহত হয় নি। এনডিটিভি, ফার্স্টপোষ্ট
[৩] সরকার সমর্থকদের দাবি, প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে কারফিউ পালন করতে হবে। কিন্তু বিক্ষোভকারীরা তা ভঙ্গ করে রাস্তায় নামায় তর্ক-বিতর্কের এক পর্যায়ে সংঘর্ষ বাধে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
[৪] পেট্রোল বোমা নিক্ষেপের প্রসঙ্গে পুলিশ জানায়, বাইকে চড়ে এসে বোমা নিক্ষেপকারী জামেয়া বিশ্ববিদ্যালয়ের বাইরে ৭ নম্বর গেটের কাছেও বোমা ছুঁড়েছিল। তবে সেখানেও কেউ আহত হয়নি।
[৫] শনিবার ইন্ডিয়া ইসলামিক সেন্টারে বিক্ষোভকারীদের নিয়ে পুলিশের বৈঠকেও দুপক্ষ বিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপক্ষের দাকি শাহিনবাগ খুলে দিতে হবে। কিন্তু অন্যরা তা মানতে রাজি নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়