শিরোনাম
◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা ◈ ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব : ইশরাক হোসেন ◈ সংস্কার, বাণিজ্য ও অভিবাসন: ইইউর সঙ্গে নতুন সম্পর্কের সুযোগ বাংলাদেশের ◈ বাংলাদেশ তার সার্বভৌমত্ব রক্ষা করবে, অন্য দেশের হস্তক্ষেপ চাই না: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২২ মার্চ, ২০২০, ০৭:৩২ সকাল
আপডেট : ২২ মার্চ, ২০২০, ০৭:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিসিবির সাবেক কর্মকর্তা রেজা-ই-করিম মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক : [২] ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন ধরে লড়াই করে শেষ পর্যন্ত হার মানতে হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক জেনারেল সেক্রেটারি রেজা-ই-করিম। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিসিবি।

[৩] পারিবারিক সূত্রে জানা গেছে, ফার্মগেটের বাইতুশ শরফ জামে মসজিদে বাদ জোহর রেজা-ই-করিমের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হবে। বিসিবির প্রথম প্রধান কার্যনির্বাহী সম্পাদক ছিলেন করিম। এছাড়া সাবেক সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পালন করেন তিনি।

[৪] রেজা-ই-করিমের মৃত্যুতে শোক জানিয়ে এক বিবৃতিতে বিসিবি লিখেছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক কার্যনির্বাহী সম্পাদক রেজা-ই-করিমের মৃত্যুতে বিসিবি গভীর শোক প্রকাশ করছে। আজ রবিবার সকালে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন করিম। দীর্ঘ দিন ধরে মরণঘাতী ক্যান্সারের সঙ্গে লড়াই করে আসছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮২ বছর।’

[৫] রেজা-ই- করিমের অবদানের কথা উল্লেখ করে বিসিবির বিবৃতিতে আরো লেখা হয়, ‘স্বাধীনতার পর ক্রিকেটকে পুনর্গঠন করার ক্ষেত্রে অগ্রদূত ছিলেন করিম। তিনি ১৯৭৪-৭৫ সালে বিসিসিবির প্রথম বিভাগ ক্রিকেট লিগ এবং টুর্নামেন্ট কমিটির সেক্রেটারি ছিলেন। ১৯৭৬-৭৭ সালে যখন বোর্ডের গঠনতন্ত্র তৈরি হয় তখন বিসিবির সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন করিম। বোর্ড তার এই বিদায়ে আন্তরিক সমবেদনা জানাচ্ছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়