শিরোনাম
◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান

প্রকাশিত : ২২ মার্চ, ২০২০, ০৬:০৯ সকাল
আপডেট : ২২ মার্চ, ২০২০, ০৬:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাষ্ট্রপক্ষ আর দেরি না করে ঝাঁপিয়ে পড়ুন, প্লিজ

হেলাল মহিউদ্দিন: বাংলাদেশের গার্মেন্টস শিল্প আন্তর্জাতিক মানের। এতোটাই সক্ষমতাসম্পন্ন যে চাইলেই ডাক্তারদের জন্য কয়েক কোটি মেডিকেল প্রটেকটিভ গিয়ার উৎপাদন করতে পারে। তাও স্বল্পতম সময়েই সম্ভব। দরকার ভিশনের, সদিচ্ছার, মিশনের, ন্যূনতম প্রজ্ঞার। মালিকদের আকাশ ছুঁইছুঁই লোভে সামান্য রাশ টানা। লাভ না করার চিন্তা। মানবিক হওয়া। শ্রমিকদের জন্য বিশেষ রাষ্ট্রীয় প্রণোদনা। অন্য সব অর্ডার বন্ধ রাখা (কোনো অর্ডারদাতা প্রতিষ্ঠানই এ সময় জোর করবে না)।

দরকার শুধু চোর-ছ্যাঁচ্চড় রাজনীতিবিদদের কোয়ারেন্টাইন করে রেখে প্রকৃত স্টেইকহোল্ডারদের (যেমন চিকিৎসাসেবা-সংশ্লিষ্ট বিশেষজ্ঞ, গবেষক, গার্মেন্টস মালিক, মেডিকেল গিয়ার ডিজাইনার, রসদ আমদানিকারক ও স্বেচ্ছাসেবকরা) সহযোগে ‘করোনা ক্র্যাশ মিশন’ গড়ে সর্বশক্তিতে ঝাঁপিয়ে পড়া। ভাবাভাবির সময়টুকু বহু আগেই পেরিয়ে গেছে। রাষ্ট্রপক্ষ আর দেরি না করে ঝাঁপিয়ে পড়ুন, প্লিজ। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়