শিরোনাম
◈ কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত অন্তত ১২, রেল যোগাযোগ বন্ধ ◈ মহাকাশেও ধাক্কা, নতুন সংকটে যুক্তরাষ্ট্র ◈ রাস্তায় পুলিশ সার্জেন্টের সঙ্গে কোলাকুলি, প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী ◈ ঈদের পর বড় তিন চ্যালেঞ্জের সামনে নতুন সরকার ◈ ঐক্যবদ্ধভাবে প্রিয় দেশকে এগিয়ে নিতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নতুন করে ইসরায়েলে মিসাইল ছুড়েছে ইরান ◈ যুদ্ধ, ভিসা জটিলতা ও ফ্লাইট বাতিল—তিন দিকের চাপে শ্রমবাজার ◈ বিশ্ব পানি দিবস আজ: নিরাপদ পানি পাচ্ছে না দেশের প্রায় ১০ কোটি মানুষ ◈ বিশাল সিঙ্কহোলের দাপটে আতঙ্কে তুরস্কের কৃষকরা, বিপর্যস্ত কৃষিজমি, ঘরবাড়ি তলিয়ে যাওয়ার ভয় ◈ প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাযায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

প্রকাশিত : ২১ মার্চ, ২০২০, ০৯:১০ সকাল
আপডেট : ২১ মার্চ, ২০২০, ০৯:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেস্টের পোশাকে স্ত্রীর সঙ্গে কোয়ারেন্টাইনে থেকেই নতুন খেলায় বাটলার

স্পোর্টস ডেস্ক : [২] হোম কোয়ারেন্টিনে থাকতে থাকতে একঘেয়েমি ধরে ফেলেছিলো ইংলিশ ব্যাটসম্যানকে। সেই একঘেয়েমি কাটাতে বাড়িতে বসে অন্য রকম এক খেলা শুরু করেছেন ইংল্যান্ডের উইকেট-কিপার ব্যাটসম্যান জস বাটলার। ইন্সটাগ্রাম

[৩] জস বাটলারের খেলাহীন জীবন আর ভালো লাগছে না। তাই টেস্টের পোশাক পরে বাড়িতেই শুরু করে দিয়েছেন অন্য এক খেলা। টেস্টের সাদা পোশাক পরেছেন, প্যাড-গ্লাভসও বাদ দেননি। এর সঙ্গে আছে মাথায় হেলমেট, হাতে ব্যাট। দেখে মনে হবে ব্যাট করতে নামছেন বাটলার। কিন্তু আসলে তা নয়। বাড়িতে বসে এই সাজেই ব্যায়াম করেছেন ইংল্যান্ডের উইকেটকিপার। ফ্লোরে শুয়ে একবার এপাশ, আরেকবার ওপাশ। যে ব্যায়ামটিকে বলা হয় পাইলেটস। প্রথম আলো

[৪] বাটলারকে এই ব্যায়ামে সাহায্য করেছেন তার স্ত্রী লুইস। এই ব্যায়ামে স্ত্রীকে সঙ্গে নেয়ার কারণ? লুইস যে একজন পাইলেটস প্রশিক্ষক। ঘরে বসে বিভিন্ন কসরত করা ক্রিকেটার শুধু বাটলারই নন, ইংল্যান্ডের আরেক সাবেক ব্যাটসম্যান ইয়ান বেলও একঘেয়েমি কাটাতে বাড়িতেই ব্যাটিং করে যাচ্ছেন। তবে ক্রিকেট বল দিয়ে নয়, বাড়ির ড্রয়িং রুমে তিনি ব্যাটিং করেছেন টয়লেট টিস্যু দিয়ে। সেই ভিডিও আবার নিজের ইনস্টাগ্রামে দিয়েছেন ইয়ান বেল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়