শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২১ মার্চ, ২০২০, ০৭:১১ সকাল
আপডেট : ২১ মার্চ, ২০২০, ০৭:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাকা ১০ আসন উপ-নির্বাচনে পোলিং এজেন্ট আছে ভোটার নেই

আসিফ কাজল : [২] করোনাভাইরাস আতঙ্কের মধ্যে ঢাকা ১০ আসনের উপ নির্বাচনে ভোটারদের উপস্থিতি নেই বললেই চলে। অনেক কেন্দ্রে ভোটার এর চেয়ে পোলিং এজেন্ট এর সংখ্যা ছিলো বেশি। বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে কর্মকর্তরা অলস সময় পার করছেন।

[৩] সকাল ১০টার পর গজমহল ট্যানারী উচ্চ বিদ্যালয়ে ভোট পড়েছে মাত্র ৩০ টি। এ কেন্দ্রে মোট ভোটার ২৫৪১ জন অর্থাৎ এ কেন্দ্রে ১ দশমিক ১৮ শতাংশ ভোট সেখানে পড়েছে।

[৪] কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা পলাশ চন্দ্র সাহা বলেন, উপ নির্বাচনের কারণে ভোটারদের আগ্রহ কম। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান ছুটির কারণে অনেকে গ্রামের বাড়ি গিয়েছেন। আবার করোনা আতঙ্কে অনেকে ভোট দিতে আসছেন না।

[৫] কাকলি উচ্চ বিদ্যালয়, নিউ মমডেল উচ্চ বিদ্যালয়, টিচার ট্রেনিং কলেসহ কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে সেখানেও ভোটার উপস্থিতি কম।

[৬] ঢাকা সিটি কলেজে পাঁচটি কেন্দ্র রয়েছে। এর একটির প্রিসাইডিং অফিসার নুরুল ইসলাম ডলার বলেন, একেন্দ্রে প্রধানমন্ত্রী ভোট দিয়েছেন। আমরা এখনো হিসাব করিনি কত ভোট পড়ল। একারণে ভোটার উপস্থিতির হার এখনই বলা যাচ্ছে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়