শিরোনাম
◈ ডোনাল্ড ট্রাম্পের প্রতি ডেমোক্র্যাটদের হুঁশিয়ারি: ইরান ইস্যুতে আইন হাতে তুলে নেবেন না ◈ প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন তারেক রহমান ◈ ৯ মন্ত্রী-উপদেষ্টা-প্রতিমন্ত্রীর এপিএস হলেন যারা ◈ নীরব জোনে তীব্র শব্দসন্ত্রাস: শাহবাগসহ ঢাকাজুড়ে বাড়ছে শব্দদূষণ, ঝুঁকিতে জনস্বাস্থ্য ◈ ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ করেছে সরকার ◈ তাজুল ইসলামকে সরিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ◈ কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ? যা জানাগেল ◈ ৪৫ হাজার কোটি টাকা বিদ্যুতে  বকেয়া, দেউলিয়া পরিস্থিতি বলছেন নতুন মন্ত্রী ◈ চাঙ্গা হচ্ছে কূটনৈতিক মিশনগুলো ◈ বিশ্বকাপে অ‌স্ট্রেলিয়ার ভরাডুবিতে নির্বাচকদের ওপর চটলেন গ্লেন ম্যাকগ্রা ও মার্ক ওয়াহ 

প্রকাশিত : ২১ মার্চ, ২০২০, ০৭:০২ সকাল
আপডেট : ২১ মার্চ, ২০২০, ০৭:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এভারেস্টজয়ী ওয়াসফিয়া করোনায় আক্রান্ত

জেবা আফরোজ : [২] করোনায় আকান্ত হয়েছেন বাংলাদেশি পর্বতারোহী ওয়াসফিয়া নাজরীন। আক্রান্ত হওয়ার বিষয়টি নিজেই জানিয়েছেন সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে। শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে একটি স্ট্যাটাসে তিনি বিষয়টি শেয়ার করেন।

[৩] স্ট্যাটাসে তিনি লিখেছেন, হ্যাঁ, আমি কোভিড১৯-এর সঙ্গে লড়াই করছি। তবে সবকিছু ঠিক হয়ে যাবে। আমি যেটা নিয়ে যুদ্ধ করছি তার কিছুটা ভাগ করে নেয়ার জন্য-বন্ধুর সহায়তায় এ পোস্ট করছি। কুসংস্কার ভাঙার আশা নিয়ে, ভুল ধারণা এবং ভুল তথ্য যা বিশ্ব সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে।

[৪] আমি আমার মাতৃভূমি বাংলাদেশ নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন, দেশের জনগণকে আঘাত করছে এ করোনা। মহামারি রোগটি দীর্ঘ হতে চলেছে এবং আমাদের সচেতনতা ও সর্বোচ্চ প্রস্তুতি দরকার। প্রথম নিজেকে শান্ত রেখে যা কিছু করার করুন।

[৫] সব কিছু আমাদের মন থেকে উদ্ভূত হয় এবং আমাদের ব্যক্তিগত এবং সম্মিলিত মন স্থিতিশীল রাখতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আতঙ্কিত সমস্ত ধরনের ভুল এবং উদ্বেগের সংবাদ মনের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে। দয়া করে ভেরিফাই নিউজগুলো পড়ুন।

[৬] ওয়াসফিয়া এখন পর্যন্ত সর্বকনিষ্ঠ বাংলাদেশি এবং দ্বিতীয় বাংলাদেশি নারী হিসেবে ২০১২ সালের ২৬ মে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেষ্টের চূড়ায় আরোহণ করেন। তিনি বাংলাদেশের প্রথম পর্বতারোহী হিসেবে সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয় (সেভেন সামিট) করেছেন। সময় টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়