শিরোনাম
◈ ‎‎রাজধানীর মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ (ভিডিও) ◈ স্বামীকে তালাক দিতে পারবেন স্ত্রীও, জেনে নিন আইনে যেসব কারণে বিবাহবিচ্ছেদ করা যায় ◈ ফিরছে অর্থনৈতিক সম্ভাবনা: দুই দশক পর টেংরাটিলা গ্যাসক্ষেত্র চালুর উদ্যোগ, নতুন আশায় ভাটি অঞ্চলের মানুষ ◈ সফটওয়্যার জটিলতা ও বকেয়া বিলের কারণে ১০ দিন ধরে বন্ধ স্মার্ট এনআইডি ছাপা, অপেক্ষায় সাড়ে ৫ কোটি ভোটার ◈ যুক্তরাষ্ট্রের ডিএফসির ঋণ ও বিনিয়োগ সহায়তা পাওয়ার যোগ্য দেশের তালিকায় বাংলাদেশ ◈ এমপিদের উদ্দেশে স্পিকারের বক্তব্য মুগ্ধ হয়ে শুনল পুরো সংসদ (ভিডিও) ◈ আপনাকে বলা ছাড়া এই জাতি সমাধান পায় না, এটা আপনার দূর্ভাগ্য: সংসদে প্রধানমন্ত্রীকে মনিরুল হক চৌধুরী(ভিডিও) ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু, পরীক্ষামূলকভাবে প্রথম ইউনিট থেকে মঙ্গলবার গ্রিডে যাবে ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ ◈ সরকারি কেনাকাটায় দেশীয় পণ্য ও নারী-ক্ষুদ্র উদ্যোক্তাদের অগ্রাধিকার দিয়ে আইন পাস ◈ রাজউকের আদলে বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে সংসদে বিল পাস

প্রকাশিত : ২১ মার্চ, ২০২০, ০৬:৫৮ সকাল
আপডেট : ২১ মার্চ, ২০২০, ০৬:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইতালিতে করোনভাইরাসে পুরুষরাই বেশি মারা যাচ্ছে, বলেছেন মার্কিন বিশেষজ্ঞ

শাহনাজ বেগম : [২] শুক্রবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের করোনাভাইরাসের প্রতিক্রিয়া সমন্বয়কারী ডক্টর দেবোরা বার্সক জানান, ইতালিতে করোনায় মৃত্যুহারে ৭০ শতাংশই পুরুষ এবং ৩০ ভাগের কম নারীরা। সিএনএন

[৩] মারা যাওয়া ৫০ বছরের বেশি বয়স্ক মানুষের উপর গবেষণা করে এ তথ্য নিশ্চিত করেছেন।

[৪] এ গবেষণা থেকে যুক্তরাষ্ট্রে কাকে এবং কীভাবে সুরক্ষা দেওয়া যায় সে সম্পর্কে সতর্ক হওয়া যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নিউ ইয়র্ক পোস্ট

[৫] নারীদের কম মারা যাওয়ার বিষয়ে কিছু গবেষক বলছেন, নারীদের ইমিউন সিস্টেম অনেক শক্তিশালী।

[৬] করোনায় প্রায় সমান সংখ্যা আক্রান্ত হয়েও নারীদের তুলনায় পুরুষদের মৃত্যুহার কেন বেশি এ বিষয়ে বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা দিতে পারেনি গবেষকরা।

[৭] ইতালিতে এ পর্যন্ত মারা গেছে ৪০৩২ জন যা করোনাভাইরাসের উৎপত্তির দেশ চীনকে ছাড়িয়ে গেছে। দেশটিতে আক্রান্ত হয়েছে ৪৭ হাজার ২১ জন। সুস্থ হয়েছেন ৫ হাজার ১২৯ জন মানুষ।

  • সর্বশেষ