শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ২১ মার্চ, ২০২০, ০৬:৩৬ সকাল
আপডেট : ২১ মার্চ, ২০২০, ০৬:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাকা-১০ উপনির্বাচন : বিএনপির আটক২৪, আহত ৫, ৮৫০ এজেন্ট বের করে দেয়ার অভিযোগ

শাহানুজ্জামান টিটু : [২] বিএনপি মনোনীত প্রার্থী শেখ রবিউল আলমের এজেন্টদের গ্রেফতার ও বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সকাল সাড়ে ১০টা পর্যন্ত ধানের শীষের এজেন্টসহ মোট ২৪জনকে আটক করা হয়েছে। বিভিন্ন কেন্দ্রে আওয়ামী লীগের কর্মীদের হামলায় বিএনপির অন্তত ৫ নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

[৩] হাজারীবাগ থানা বিএনপির সভাপতি মজিবুর রহমান মজু জানান, নিউমার্কেট সমাজকল্যান কেন্দ্রে থেকে বিএনপির ৭ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

[৪] সকাল নয়টায় হাজারীবাগ থানা যুবদলের সভাপতি লিটন এবং ছাত্র নেতা সেলিমকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ধানমন্ডির ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি কেন্দ্র থেকে এজেন্টদের মোবাইল ছিনিয়ে নিয়ে তাদের বের করে দেওয়া হয়েছে।

[৫] এছাড়া কাঠালবাগান খান হাসান স্কুল, নিউমার্কেট বলাকা সিনেমা হল কেন্দ্র, রায়ের বাজার হাই স্কুল কেন্দ্র রাজমশুর স্কুল,প্রগতি স্কুল কেন্দ্র থেকে বিএনপির সকল এজেন্টদেও বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

[৬] এদিকে বিভিন্ন কেন্দ্রে সাংবাদিক নির্যাতনের ঘটনাও ঘটেছে। ধানমন্ডির একটি কেন্দ্রে মানবজমিনের এক ফটোসাংবাদিককে সেখানকার দায়িত্বরত পুলিশ বের করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই সাংবাদিকের নাম জীবন আহমেদ। তিনি জানান, আমি ধানমন্ডির একটি কেন্দ্রে ছবি তুলতে গেলে পুলিশ আমাকে কেন্দ্র থেকে বের করে দেয়। তারা আমাকে বলে বারোটার পর আসার জন্য। পরে আমি অন্য একটি কেন্দ্রে গেলে পুলিশ এবং সরকারদলীয় লোকজন আমাকে বাধা দেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়