শিরোনাম
◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব ◈ পাকিস্তান ৯ মার্চ বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে, খেল‌বে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ ◈ শ্রীলঙ্কার অনুরোধে বিশ্বকা‌পে ভারতের স‌ঙ্গে খেলতে পারে পাকিস্তান ◈ জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না: জামায়াত আমির ◈ বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়: তারেক রহমান ◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ

প্রকাশিত : ২১ মার্চ, ২০২০, ০৬:৫২ সকাল
আপডেট : ২১ মার্চ, ২০২০, ০৬:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১] ১৩ কেন্দ্রে ভোটার পাননি বিএনপির প্রার্থী রবিউল আলম রবি

শাহানুজ্জামান টিটু : [২] দিনের প্রথম দুই ঘন্টায় ১৩টি কেন্দ্র ঘুরে কোনো ভোটারের দেখা না পাওয়ার অভিযোগ করেন। তিনি বলেন, একটি কেন্দ্রে আওয়ামী লীগের এজেন্ট ৬জন। অথচ সেখানে ভোট পড়েছে মাত্র ১টি। এজেন্ট হতে হলে তাকে ওই কেন্দ্রের ভোটার হতে হয়। তাহলে কি এজেন্টরাও ভোটার নন?

[৩] শনিবার ১১ টার দিকে ধানমন্ডি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে যান শেখ রবিউল আলম। কেন্দ্র ঘুরে তিনি সাংবাদিকদের বলেন, প্রথম দুই আড়াই ঘন্টায় আমি ১৩টি কেন্দ্র ঘুরেছি। ভোটারের উপস্থিতি নাই। যুবলীগ, ছাত্রলীগ দখল করে আছে।

[৪] রবিউল আলম বলেন, আমি কেন্দ্রে দেখলাম একটি ভোট পড়েছে। অথচ আওয়ামী লীগের অনন্ত ২৫ জনকে ভেতরে দেখলাম। এজেন্ট হতে হলে ভোটার হতে হয়।এখন পর্যন্ত যা দেখলাম এই কেন্দ্রে ১টা ভোট পড়েছে, তাহলে কি এজেন্টরাও ভোটার না।

[৫] এক প্রশ্নের জবাবে তিনি বলেন, করোনাভাইরাস নয় ভোট ব্যাবস্থাপনার জন্য ভোটার কেন্দ্রে আসছেন না। ভোট ব্যাবস্থা নিয়ে মানুষ আতঙ্কে আছে। গত নির্বাচনে ৭ ভাগ ভোট পড়েছে দেখানো হয়েছে ২৫ ভাগ। এবার ০.১ ভাগ কাউন্ট করা যাবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়