শিরোনাম
◈ সাজেকে ১৪ দিনের অবরোধে চরম খাদ্যসংকট, পর্যটন ও পরিবহন খাতে শতকোটি টাকার ক্ষতির শঙ্কা: সমাধান করবে কে? ◈ শ্রমিক আন্দোলন নিয়ন্ত্রণে অতিরিক্ত বল প্রয়োগ নয়, আইনশৃঙ্খলা বাহিনীকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ ◈ জিগাতলায় ২০০ কোটি টাকা ব্যয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১৮৪ ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ ◈ গাছতলায় ফেলে যাওয়ার ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ, ৯৫ বছরের বাবাকে বাড়িতে নিলেন বড় ছেলে ◈ কিশোরগঞ্জে জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত ◈ ১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের পূর্বানুমোদন বাধ্যতামূলক, ছাড়পত্রে সরকারের কঠোর নির্দেশনা ◈ ৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পায়ে হেঁটে মানিকমিয়া এভিনিউ পর্যন্ত যাবেন ◈ জানুয়া‌রি‌তে বাংলাদেশ-ভারত সিরিজ? ◈ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক ও সংবাদমাধ্যমের মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি ◈ ভারত থেকে সার্ভারে প্রবেশের অভিযোগ, ডিজিপের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থা

প্রকাশিত : ২১ মার্চ, ২০২০, ০৪:৩৭ সকাল
আপডেট : ২১ মার্চ, ২০২০, ০৪:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঠাকুরগাঁওয়ে বন্ধ হয়নি আনন্দ মেলা, ১ জনের মৃত্যু

জাকির হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি: [২] করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে সরকার দেশের সকল বাণিজ্য মেলা, মেলা, শিক্ষা প্রতিষ্ঠান, কোচিং সেন্টার, কমিউনিটি সেন্টার ও পার্টিসহ সকল কার্যক্রম বন্ধ করার ঘোষণা দিয়েছে। সে আদেশকে উপেক্ষা করে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ডাঙ্গীবাজার সংলগ্ন গোয়ালকারী গ্রামে রাস্তার পাশের মেলা এখনো চলমান রয়েছে।

[৩] সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণার পাশাপাশি বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে জেলা প্রশাসকের জরুরি বিজ্ঞপ্তিতে বলেছেন, একমাত্র প্রয়োজনীয় কাজে ছাড়া বাড়ির বাইরে না বের হওয়ার জন্য। এরপরও প্রশাসনের নাকের ডগায় এই মেলা চলছে অদৃশ্য শক্তিতে।

[৪] শুক্রবার (২০ মার্চ) দুপুর ১২টায় আনন্দ মেলায় আকাশ (২৭) নামে এক যাত্রা অভিনয় করা এক জোকারের মৃত্যু হয়েছে। আকাশের বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার জামিনবাড়ী গ্রামে। সে মুস্তাহাব আলীর ছেলে।

[৫] প্রত্যক্ষদর্শীদের বরাতে বালিয়াডাঙ্গী থানার এসআই খায়রুজ্জামান জানান, সকালে নাস্তা শেষ করে বসেছিলেন আকাশ। পরে তার শরীর খারাপ হলে মেলার লোকজন তাকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানেই তার মৃত্যু হয়।

[৬] তবে জোকারের মৃত্যুর সঠিক কারণ তদন্ত করছে পুলিশ বলে জানান বালিয়াডাঙ্গী থানার ওসি হাবিবুল হক প্রধান।

[৭] এ দিকে, জোকারের মৃত্যুকে ঘিরে এলাকায় শুরু হয়েছে আতঙ্ক। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করছেন।

[৮] ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা প্রশাসক নুর কুতুবুল আলম মুঠোফোনে জানান, উপজেলা নির্বাহী অফিসারকে মেলা ভাঙার জন্য কঠোর নির্দেশনা প্রদান করার পরও কেন মেলা বন্ধ হয়নি সে বিষয়ে খোঁজ নিচ্ছি। তাছাড়া মেলায় জোকারের মৃত্যুর কারণ খতিয়ে দেখবে প্রশাসন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ