শিরোনাম
◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন ভারতের স্পিকার ◈ মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় ১০ উপদেষ্টা নিয়োগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে ◈ পররাষ্ট্র মন্ত্রী হলেন ড. খলিলুর রহমান ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের শুভেচ্ছা বিনিময় ◈ বুধবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কানাডাকে হা‌রি‌য়ে বিশ্বকা‌পের সুপার এইটে নিউজিল্যান্ড  ◈ ভারত-বাংলাদেশের সীমান্ত এলাকায় জামায়াতের জয় পশ্চিমবঙ্গে কীভাবে দেখা হচ্ছে? ◈ অন্তর্বর্তী অধ্যায়ের অবসান, দেড় বছর পর নির্বাচিত সরকার পেল দেশ ◈ নতুন সরকারের পর ড. ইউনূসের গন্তব্য কোথায়—বঙ্গভবন নাকি প্যারিস?

প্রকাশিত : ২১ মার্চ, ২০২০, ০৬:৩১ সকাল
আপডেট : ২১ মার্চ, ২০২০, ০৬:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমার মতো মূর্খের সন্দেহটা আরও বেশি হয় যে, করোনা ভাইরাসকে নিয়ে সারাবিশ্বে এক নতুন খেলা শুরু হয়েছে

 

মঞ্জুরুল আলম পান্না: করোনাভাইরাস নিয়ে যে কী পরিমাণ আতঙ্ক ছড়ানো হচ্ছে, এই ভাইরাসকে কেন্দ্র করে গভীর কোনো ষড়যন্ত্র যে অনেক বেশি চলছে, তা পবিত্র আজানের বাণী পরিবর্তনের ঘটনাতেই বোঝা যায়। কুয়েত, আরব আমিরাতসহ বেশ কয়েকটি দেশে এরই মধ্যে আজানের ভাষাতে পরিবর্তন আনা হয়েছে। এসব দেশে আজানের ‘হাইয়্যা লাস সালাহ’ (নামাজের জন্য এসো) এর জায়গায় উচ্চারণ করা হচ্ছে ‘আস সালাতু ফি বুয়ুতিকুম’ (ঘরে নামাজ আদায় করো)। করোনাভাইরাসের সংক্রমণ রোধে মসজিদে জমায়েত হয়ে নামাজ নিষিদ্ধ করা হলো। এটাকে মেনে নিতে রাজি আছি। কিন্তু পবিত্র আজানের ভাষাতে পরিবর্তন আনা হবে কোন্ যুক্তিতে? এর কোথাও তো বলা নেই যে, ‘নামাজের জন্য মসজিদে এসো’।

‘হাইয়্যা লাস সালাহ ‘এর অর্থ তো ‘নামাজের জন্য এসো’। অর্থাৎ নামাজের জন্য আহ্বান জানানো হচ্ছে এখানে। অথচ সেখানেও পরিবর্তন। সম্পূর্ণ অপ্রয়োজনীয়। এতে বরং ইসলামকে বিতর্কিত করা হলো। আর এখানেই আমার মতো মূর্খের সন্দেহটা আরও বেশি হয় যে, করোনাভাইরাসকে নিয়ে সারাবিশ্বে এক নতুন খেলা শুরু হয়েছে। যতোটা এর ভয়াবহতা নয়, তার চেয়ে হাজার গুণ বেশি ভয়াবহতা প্রমাণের চেষ্টা করে পৃথিবীকে থমকে দিয়ে বিশেষ কোনো গোষ্ঠী কঠিন খেলায় মেতেছে। আজানের বাণী পরিবর্তনের মতোই বিশ্বব্যাপী অনেক অপ্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে শুধু করোনার ভয়াবহতা সম্পর্কে মানুষের মাঝে মাত্রাতিরিক্ত ভীতি সৃষ্টির জন্য। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়