শিরোনাম
◈ বাংলাদেশ পুলিশে বড় নিয়োগ, আবেদন যেভাবে ◈ ‘মেড ইন বাংলাদেশ’ পোস্টাল ভোটিং প্রযুক্তি নিতে চায় নেপাল-শ্রীলঙ্কা ◈ ধর্ষণ ও নারী নির্যাতনের তদন্তে গুরুত্বপূর্ণ ডিএনএ অধিদপ্তরে জনবলসংকট, ৬৪ পদের ৫৯টিই শূন্য ◈ মাইক্রোসফট-অ্যাডোবিসহ মার্কিন ও ভারতীয় ৮ প্রতিষ্ঠানের গ্রিন কার্ড আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন ◈ শাহজালাল বিমানবন্দর ঘিরে সক্রিয় ডাকাত চক্রের দৌরাত্ম্য, ভাড়াটে ডাকাত ধরা পড়লেও ধরাছোঁয়ার বাইরে মাফিয়ারা! ◈ সন্দেহের বশে কাউকে বাংলাদেশি বলে বাংলাদেশে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্টের বিচারক ◈ ডি‌সেম্ব‌রে হাসিনার প্রত্যাবর্তন: আ.লীগকে রুখতে তৃণমূল নেতা‌দের রাজপ‌থে থাকার নি‌র্দেশ বিএনপির  ◈ প্রতিরক্ষা শিল্পে নতুন সম্ভাবনা, দেশে ফ্রিগেটসহ যুদ্ধজাহাজ নির্মাণের উদ্যোগ ◈ রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই বাণিজ্য বাধা দূর করতে বাংলাদেশ-ভারত বৈঠক ◈ ৭ অক্টোবরের পর মধ্যপ্রাচ্যে কার শক্তি বাড়ল, কার কমল? : আলজাজিরার বিশ্লেষণ

প্রকাশিত : ২১ মার্চ, ২০২০, ০৬:৩২ সকাল
আপডেট : ২১ মার্চ, ২০২০, ০৬:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমরা সবাই সতর্ক থাকলে করোনাভাইরাস অবশ্যই একটা সময় পরাজিত হবে

 

মির্জা ইয়াহিয়া: করোনাভাইরাসের কারণে দেশে নতুন এক পরিস্থিতি তৈরি হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। কিন্তু অন্ন-বস্ত্রের মতো মৌলিক চাহিদা তো পূরণ করতেই হবে। তাই লেনদেন চালু থাকবে। আমরা যারা ব্যাংকিং সেক্টরে আছি তাদের কর্মকা- তাই থামানোর উপায় নেই। কিন্তু সতর্কতামূলক পদক্ষেপ নিতেই হবে। এ বিষয়ে সিটি ব্যাংক বিশেষ উদ্যোগ নিয়েছে। প্রথমেই ১৮ মার্চ মিটিং আয়োজন করেন সিটি ব্যাংকের এমডি। কোভিড-১৯ প্রতিরোধে তিনি একটি বিশেষ কমিটি করে দিয়েছেন। এর মাধ্যমে সিটি ব্যাংকের প্রধান কার্যালয়সহ সারাদেশে ব্যাংকের সব শাখা মনিটর করা হবে। এরই মধ্যে রাজধানীর গুলশানে সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে ঢোকার ক্ষেত্রে থার্মাল স্ক্যানারে সবার শরীরের তাপমাত্রা মাপা হচ্ছে। হাত হাইজেনিক করার জন্য পর্যাপ্ত স্যানিটাইজার, হ্যান্ডওয়াশের ব্যবস্থা করা হয়েছে। পুরো ভবনের দরজা ও হ্যান্ডেল হাইজেনিক রাখতে নতুন করে ওয়াশ করা হচ্ছে। এদিকে আমাদের প্রধান কার্যালয়ে আপাতত গেস্ট আসা বন্ধ রাখা হয়েছে। ফোনে ও ভিডিওকলে তাদের সঙ্গে কাজ সারতে হবে।

একান্তই যদি কাউকে অফিসে আনতে হয়, তবে তার শারীরিক পরিস্থিতি সতর্কতার সঙ্গে যাচাই করা হবে। অন্যদিকে সিটি ব্যাংকের প্রধান কার্যালয়সহ সারাদেশের সব শাখা অফিসে ফিঙ্গার ইমপ্রেশন সিস্টেম হাজিরা ইনেকটিভ করে, আইডি-কার্ড বেসড হাজিরা চালু করা হয়েছে। ক্যাশ, ফ্রন্ট ডেস্ক ও নিরাপত্তা সংশ্লিষ্ট সব কর্মীর মুখে মাস্ক থাকতে হবে। তাদের সবাইকে গ্লাভস পরে কাজ করতে হবে। সব মিলিয়ে সিটি ব্যাংক পরিবার তাদের সব স্তরের কর্মী ও গ্রাহকের সুরক্ষায় শতভাগ পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার উদ্যোগ নিয়েছে। আমরা সবাই এতে সংশ্লিষ্টদের সহায়তা করবো। আরও একটি বিষয় বলে রাখতে চাই, এই সময় নগদ টাকা ব্যবহারের চেয়ে কার্ডে লেনদেন তুলনামূলক ভালো। সিটি ব্যাংকের কার্ড ব্যবহারকারীরা এ বিষয়েও জোর দেবেন বলে আশা করি। আমরা সবাই সতর্ক থাকলে করোনাভাইরাস অবশ্যই একটা সময় পরাজিত হবে। এজন্য আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে হবে। হাইজেনিক থাকতে হবে সবাইকে। ফেসবুক থেকে

  • সর্বশেষ