শিরোনাম
◈ অপরিশোধিত জ্বালানি তেল সংকট: চীনের তেলে রহস্যজনক অনাগ্রহ, ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি ◈ ওসমান হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

প্রকাশিত : ২১ মার্চ, ২০২০, ০৪:০৯ সকাল
আপডেট : ২১ মার্চ, ২০২০, ০৪:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঝিনাইদহে নারী ম্যাজিস্ট্রেটকে মারতে এলো বিদেশফেরত যুবক

ঝিনাইদহ প্রতিনিধি: [২] ঝিনাইদহের কালীগঞ্জে মালয়েশিয়াফেরত মিজানুর রহমান মিজান বাইরে ঘোরাঘুরি করায় এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে অভিযানে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ভূপালী সরকার।
[৩] এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তার সঙ্গে থাকা পুলিশের দুই সদস্যকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করতে উদ্যত হন মিজান ও তার দুই ভাই।
[৪] পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ আসার আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যান ওই গ্রামের মনতেজ শেখের ছেলে মিজান ও তার দুই ভাই জাহিদ ওরফে কালু ও সাইদ হোসেন।

[৫] গ্রামবাসীরা জানায়, ৪-৫ দিন আগে মালয়েশিয়া থেকে দেশে আসেন মিজান। তিনি আসার পর থেকে হোম কোয়ারেন্টাইনে না থেকে বাইরে ঘোরাঘুরি করতে থাকেন। এলাকার লোকজন তাকে বোঝালেও তিনি মানছেন না।

[৬] কালীগঞ্জ থানার ওসি মুহা. মাহাফুজুর রহমান মিয়া বলেন, বর্তমানে আসামিরা পলাতক আছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা করা চলছে।

[৭] শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চাঁচড়া এলাকায় এ ঘটনা ঘটে। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়