শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২০ মার্চ, ২০২০, ১১:৩০ দুপুর
আপডেট : ২০ মার্চ, ২০২০, ১১:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা পরিস্থিতিতে দৃশ্য পাল্টে গেছে রাজধানীর

আব্দুল্লাহ মামুন: [২] আজ ১০ বছর যাবত রিকশা চালাই, এমন ক্যাম্পাস দেখিনি কোনদিন, এমনকি ঈদের সময় না। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় একাত্তর হল থেকে টিএসসি যাওয়ার পথে এক রিকশাচালকের সঙ্গে কথা হয় ।

[৩] তিনি বলেন ব্যস্ত এই ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীদের রিকশায় বহন করে ডাল-ভাত খাওয়ার অর্থ জোগান করেন , এখন তারা কেউ নেই পুরো ক্যাম্পাস ফাঁকা পড়ে আছে।

[৪] ইতোমধ্যে করোনা প্রতিরোধে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর থেকেই আস্তে আস্তে ক্যাম্পাস ছাড়তে থাকেন শিক্ষার্থীরা।

[৫] বিশ্ববিদ্যালয়ে ছুটি হলেও হল গুলোতে থাকতেন শিক্ষার্থীরা । চাকরির প্রস্তুতি নিতে ঈদের সময় অনেকে হল ছেড়ে যেতেন না। কিন্তু এবার করোনা আতঙ্কে ইতোমধ্যে অধিকাংশ শিক্ষার্থী বাড়ি চলে গেছেন।

[৬] আজ জরুরি সিন্ডিকেট সভায় আবাসিক হলগুলো শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের সন্ধ্যা ৬টার আগেই হল ছাড়ার নির্দেশও দেওয়া হয়েছে।

[৭] তবে এখন যারা হলে অবস্থান করছেন তারা হল বন্ধ করার পক্ষে না। চারুকলা অনুষদের মাস্টার্সের শিক্ষার্থী বলেন, আমাদের হলগুলো প্রায় ফাঁকা।আমি রুমে একা থাকায় নিরাপদে রয়েছি।

[৮] যদি হল বন্ধ হয়ে যায় তাহলে আমাকে বাড়ি ফিরে যেতে হবে। আমার বাড়ি যেতে ছয় ঘণ্টা বাসে থাকতে হবে এ সময়ের মধ্যে অন্য মানুষের দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। হল বন্ধ করে দেওয়া উচিত হচ্ছে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়