শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ২০ মার্চ, ২০২০, ০৬:৩১ সকাল
আপডেট : ২০ মার্চ, ২০২০, ০৬:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাভাইরাস রোধে বিষ খাওয়ার ভিডিও পোস্ট, দুই সৌদি আটক

ডেস্ক রিপোর্ট : [২] করোনাভাইরাস রুখতে জীবাণুনাশক খাচ্ছেন দেখিয়ে অনলাইনে ভিডিও পোস্ট করায় সৌদি আরবে দুজনকে আটক করা হয়েছে। যুগান্তর

[৩] তাদের বিরুদ্ধে এই বিষাক্ত তরল পদার্থ মানুষের খাওয়ার জন্য না হলেও এটি প্রাণঘাতী করোনাভাইরাস রুখতে পারে বলে ভুয়া তথ্য প্রচার করার অভিযোগ করা হয়েছে।

[৪] সৌদি তদন্ত সংস্থা ও সরকারি কৌঁসুলির নির্দেশে রিয়াদ ও কাসিম এলাকা থেকে তাদের আটক করা হয়। দুজনে আলাদাভাবে ভিডিও নির্মাণ করে সামাজিকমাধ্যমে তা পোস্ট করেন।- খবর এএফপি ও আরব নিউজের

[৫] কর্মকর্তারা বলেন, সামাজিকমাধ্যমের ভিডিওতে দেখা গেছে, দুই ব্যক্তি ডিটারজেন্ট খাওয়ার ভান করে এতে করোনাভাইরাস থেকে নিষ্কৃতি পাওয়া যায় বলে গুজব রটাতে চেয়েছে। প্রাণঘাতী এই ভাইরাসে মানুষের ওপর যে প্রভাব ফেলছে, তাতে গুরুত্ব না দিয়েই তারা এই ভিডিও পোস্ট করেন।

[৬] তাদের এই কার্যক্রম ইসলাম ও আইনের বিরুদ্ধে গেছে বলেই আটকের নির্দেশ দিয়েছেন কৌঁসুলিরা বলে খবরে দাবি করা হয়। কারণ তারা দেখাতে চেয়েছেন যে ইচ্ছাকৃতভাবে মারাত্মক ক্ষতি কিংবা মৃত্যুর ঝুঁকি নিয়েছেন। এতে জনস্বাস্থ্য ও শৃঙ্খলা ক্ষতিগ্রস্ত হতে পারে।

[৭] এতে দুই ব্যক্তির পাঁচ বছরের কারাদণ্ড কিংবা মোটা অঙ্কের অর্থ জরিমানাও হতে পারে।

[৮] তাদের এই ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ায় লোকজন তাতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ তাদের কঠিন শাস্তির দাবি করেছেন।

[৯] অন্য তরুণরা তাদের অনুসরণ করতে গেলে বিপদে পড়ে যাবে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

  • সর্বশেষ