শিরোনাম
◈ শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগ চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ ভারতের বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, রপ্তানি বেড়েছে ৭.৬৭% ◈ শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, আজ রা‌তেই ৬‌টি ম‌্যাচ ◈ ২০৩০ সালের মধ্যে বিদ্যুতের ২০% নবায়নযোগ্য উৎস থেকে, সৌরবিদ্যুৎ উৎপাদনে বড় পরিকল্পনা ◈ বাংলা‌দেশ ও জিম্বাবুয়ে‌কে নি‌য়ে ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ কর‌লো আফগা‌নিস্তান ◈ সুইসাইড নোট পোস্টের পর অচেতন অবস্থায় উদ্ধার ছাত্র ইউনিয়নের সাবেক নেতা মেঘমল্লার ◈ ইসরায়েলিদের জন্য ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ ◈ জুনিয়র এশিয়া কাপ হকি‌তে কাজাখস্তানকে হা‌রি‌য়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ ◈ আগামী ১২ সে‌প্টেম্বর প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বি‌শেষ অ‌ভিযান ◈ রোনাল্ড কোমান গোলকিপার হয়েও জোড়া গোল কর‌লেন 

প্রকাশিত : ২০ মার্চ, ২০২০, ১২:১২ দুপুর
আপডেট : ২০ মার্চ, ২০২০, ১২:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জীবননগরে বিজিবির অভিযানে ইউএস ডলারসহ দুই সহোদর গ্রেফতার

জামাল হোসেন খোকন,জীবননগর(চুয়াডাঙ্গা): [২] চুয়াডাঙ্গা জীবননগরে ইউএস ডলার ও বাংলাদেশী টাকাসহ মফিজুর ইসলাম ও হাফিজুর রহমান নামের দুই ভাইকে গ্রেফতার করেছেন জীবননগর বিশেষ ক্যাম্পের সদস্যরা।

[৩] গ্রেফতার দুই সহোদর জীবননগর উপজেলার পুরাতন তেঁতুলিয়া গ্রামের মৃত শহিদ বিশ্বাসের ছেলে মফিজুর ইসলাম (৪৮) ও হাফিজুর রহমান (৪২)।

[৪] বিজিবি সুত্র থেকে জানা গেছে,জীবননগর বিশেষ ক্যাম্পের হাবিলদার সিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার জীবননগর শহরের তরফদার নিউমার্কেটের বিশ্বাস ক্লোথ এন্ড গার্মেন্টসে অভিযান চালিয়ে ১৬ টি ১০০ টাকার ইউএস ডলার ও বাংলদেশী ১০ হাজার টাকাসহ বিশ্বাস ক্লোথের মালিক দুই সহোদর মফিজুর ইসলাম ও হাফিজুর রহমানকে গ্রেফতার করেন।

পরবর্তীতে উদ্ধারকৃত ডলার ও টাকাসহ দুই সহদয়কে জীবননগর থানার সোপর্দ করে।

  • সর্বশেষ