শিরোনাম
◈ কৌশল আর সংগঠনে ভর করে বিজেপির সাফল্য: আলোচনায় ৬ নেতা ◈ ভোট গণনায় আসামে এগিয়ে হিমন্ত বিশ্ব শর্মা ◈ “জুলাই হত্যাকাণ্ডে বিচার বিলম্ব নিয়ে প্রশ্ন: প্রমাণ নেই, আটক ও জামিন সংকটে রাজনৈতিক স্বার্থের অভিযোগ সারা হোসেনের” ◈ পর্যটন খাতে বড় পরিকল্পনা, আসছে পূর্ণাঙ্গ মাস্টারপ্ল্যান : বিমানমন্ত্রী ◈ চ্যাম্পিয়ন আবাহনী পরাজয় দি‌য়ে শুরু কর‌লো ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ  ◈ বাংলা‌দেশ নারী ক্রিকেট দ‌লের অ‌ধিনায়ক জ্যোতি‌কে শা‌স্তি দি‌লো আইসি‌সি ◈ মমতার বিদায়ের ইঙ্গিত? বিজেপি জিতলে কে হতে পারেন মুখ্যমন্ত্রী ◈ হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বাড়ছেই, একদিনেই ১৭ শিশুর মৃত্যু ◈ দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে জটিলতা কমানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ মা‌য়ের সোনার গহনা আর বাবার ৪টা দোকান বেচে কার্তিক শর্মা হ‌লেন ক্রিকেটার

প্রকাশিত : ২০ মার্চ, ২০২০, ০৫:২৩ সকাল
আপডেট : ২০ মার্চ, ২০২০, ০৫:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোববার থেকে এক সপ্তাহ ভারতে সব বিদেশি বিমান অবতরণ নিষিদ্ধ, সবাইকে যথাসম্ভব ঘরে বসে কাজ করার তাগিদ

সালেহ্ বিপ্লব : [২] করোনার বিস্তার ঠেকাতে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। গতকাল এক বিজ্ঞপ্তিতে জরুরি ও অত্যাবশ্যকীয় সার্ভিস ছাড়া সরকারি-বেসরকারি খাতের সবাইকে অফিসে যেতে নিরুৎসাহিত করা হয়েছে। এটি নিশ্চিত করবে সব রাজ্য সরকার। এনডিটিভি, হিন্দুস্তান টাইমস, টাইমস অব ইন্ডিয়া।

[৩] ১০ বছরের নিচে ও ৬৫ বছরের বেশি বয়সীদের বাড়িতেই থাকতে বলা হয়েছে। বৃহস্পতিবার ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৭৩, এর মধ্যে নতুন সংক্রমিত ১৮ জন। আক্রান্তদের ২৫ জন বিদেশি নাগরিক।

[৪] কোভিড ১৯ এ ভারতে চতুর্থ ব্যক্তির মৃত্যু হয়েছে গতকাল, পাঞ্জাবে। ৭০ বছর বয়সী এ ব্যক্তি জার্মানি ভ্রমণ করে দেশে ফিরলে তার অসুস্থতা ধরা পড়ে। এর আগে তিনজন মারা গেছেন দিল্লি, কর্ণাটক ও মহারাষ্ট্রে।

[৫] কেন্দ্রীয় সরকারের ৫০ শতাংশ কর্মচারীকে অফিসে না গিয়ে বাড়িতে বসে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে। গোটা ভারতজুড়ে স্কুল, কলেজ, থিয়েটার, শপিং মল বন্ধ ঘোষণা করা হচ্ছে। ধর্মীয় জমায়েত ও বিবাহ উৎসব স্থগিত। গুরগাঁও ও মুম্বাইর মতো শহরে ৫০ জনের বেশি লোকের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। দিল্লিতে এই সংখ্যা ২০। সম্পাদনা: হাসান হাফিজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়