শিরোনাম
◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা ◈ অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে ৯৯৯–এ কল, ঘটনাস্থলে পুলিশ দেখল লাশের পাশে ধূমপান করছেন স্বামী ◈ জ্বালানি সংকট মোকাবিলায় দেশের কয়লা উত্তোলনে জোর, অগ্রাধিকার পাচ্ছে ফুলবাড়ী খনি

প্রকাশিত : ০৪ মে, ২০২৬, ০৭:৫৬ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চ্যাম্পিয়ন আবাহনী পরাজয় দি‌য়ে শুরু কর‌লো ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ 

স্পোর্টস ডেস্ক : প্রিমিয়ার ক্রিকেট লি‌গের শুরু‌তেই দ‌লের বেহাল দশা প্রকাশ পে‌লো আবাহনীর। গতবারের চ্যাম্পিয়ন দল‌টি চলতি মৌসুম শুরু করল হার দিয়ে। প্রথম বিভাগ থেকে উঠে আসা ঢাকা লেপার্ডসের বিপক্ষে পরাজয়ে মৌসুমের সূচনা হলো মোসাদ্দেক হোসেনের দলের।

আবাহনীর হয়ে মৌসুমের প্রথম ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন সৌম্য সরকার। ৬ বল খেললেও রানের খাতা খুলতে পারেননি তিনি।

যদিও সাব্বির ৫৫ রানের ক্যামিও ইনিংস খেলেছেন। বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি বৃষ্টির কারণে ৫০ ওভার থেকে কমে ৩০ ওভারে নেমে আসে।

টস হেরে ব্যাট করতে নেমে আবাহনী ৩০ ওভারে ৮ উইকেটে তোলে ১৮১ রান। ১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ সূচনা করেন লেপার্ডসের ওপেনার জাকির হাসান।

Advertisement

যদিও নিয়মিত বিরতিতে উইকেট হারায় দলটি, তবুও জাকির একপ্রান্ত আগলে রাখেন। তিনি ৬৬ বলে ৬ চার ও ৩ ছক্কায় করেন ৭৪ রান। অধিনায়ক মোহাম্মদ মিঠুনও গুরুত্বপূর্ণ অবদান রাখেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় ৫ বল হাতে রেখেই জয় তুলে নেয় ঢাকা লেপার্ডস। তবে ম্যাচ সেরা হন জাকির।

আবাহনীর হয়ে আটজন বোলার ব্যবহার করেন অধিনায়ক মোসাদ্দেক হোসেন। অনিয়মিত বোলার জিসান আলম নেন ২ উইকেট। এছাড়া মোসাদ্দেক, মাহফিজুর রহমান ও শেখ মেহরাব হোসেন একটি করে উইকেট শিকার করেন।

এর আগে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় আবাহনী। জাতীয় দলের ব্যাটার সৌম্য সরকার রানের খাতা খোলার আগেই ফিরে যান। জিসানও থামেন ৬ রানে। ১২ রানে ২ উইকেট হারানোর পর মাহিদুল ইসলাম অঙ্কন ও শেখ মেহরাব হোসেন তৃতীয় উইকেটে গড়েন ৬১ রানের জুটি। দুজনই করেন ৩৮ রান করে। শেষদিকে সাব্বির রহমান রুম্মনের ২৯ বলে ৫৫ রানের ঝড়ো ইনিংসে লড়াইয়ের পুঁজি পায় আবাহনী।

ঢাকা লেপার্ডসের বোলারদের মধ্যে মঈন খান নেন ৩টি উইকেট। এছাড়া অনূর্ধ্ব-১৯ দলের পেসার আল ফায়াদ শিকার করেন ২টি উইকেট।

  • সর্বশেষ