শিরোনাম
◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বন্ধ ট্রেন চলাচল, পরে স্বাভাবিক ◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী ◈ প্রকাশ্যে ঘুষ গ্রহণকে ‘যৌক্তিক’ দাবি করা সেই এএসআই প্রত্যাহার

প্রকাশিত : ২০ মার্চ, ২০২০, ১২:৩৮ দুপুর
আপডেট : ২০ মার্চ, ২০২০, ১২:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হতদরিদ্রদের ভাগ্য উন্নয়নে কাজ করছে জাতীয় পার্টি, বললেন জিএম কাদের

শাহীন খন্দকার : [২] জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের এমপি বলেছেন, জাতীয় পার্টি গণমানুষের আস্থা অর্জনের রাজনীতি করছে। সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে পল্লীবন্ধুর স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে কাজ করছে পার্টি। তিনি বলেন পল্লীবন্ধুর আদর্শ নিয়ে সামনে এগিয়ে যাবে। বৃহস্পতিবার জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে সিলেট জেলা জাতীয় পার্টি নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় চেয়ারম্যান এসব কথা বলেন।

[৩] এসময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য লে. জে. (অব.) জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, এটিইউ তাজ রহমান, রেজাউল ইসলাম ভূঁইয়া, জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক, চেয়ারম্যানের উপদেষ্টা মোকছুদ ইবনে আজিজ লামা, আব্দুল্লাহ সিদ্দিকী, সাবেক এমপি শরিফ উদ্দিন খসরু, সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন খালেদ, সিলেট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব উছমান আলী, আবুল কালাম আজাদ, ইসমাইল আলী আশিক, আলতাফুর রহমান, দৌলা মিয়া, এস.এম. শামীম আহমেদ বক্তৃতা করেন।

  • সর্বশেষ