শিরোনাম
◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার ◈ শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ◈ বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, ময়মনসিংহে নিহত ৭ ◈ বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ◈ গয়না থেকে স্মার্টফোন-মহাকাশযান, খাবারেও ব্যবহার হয় সোনা—জেনে নিন স্বর্ণের যত ব্যবহার ◈ সরকারের অজানা শত্রু কারা: ক্ষমতা বদলের পর আমলাতান্ত্রিক অন্তর্ঘাতের ঝুঁকি, সামনে বড় চ্যালেঞ্জ ◈ ভিসা সহায়তা দিতে ঢাকায় আসছে রোমানিয়ার টিম  ◈ মক্কার পর এবার মদিনায় ড্রোন হামলা চালিয়েছে হুথি, দাবি সৌদির ◈ বৈধ কাগজপত্র থাকার পরও তিন তরুণীর নেপালযাত্রায় বাধা, নেপথ্যে কী? যা জানাগেল ◈ শিল্পের আকার ও রফতানি সক্ষমতা বাড়লেও প্রযুক্তিনির্ভর উৎপাদন ও উৎপাদনশীলতায় পিছিয়ে বাংলাদেশ

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২০, ১১:২১ দুপুর
আপডেট : ১৯ মার্চ, ২০২০, ১১:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইসরায়েলের সেনাবাহিনীতে করোনার হানা, কোয়ারেন্টিনে ৪ হাজার সেনা

নিউজ ডেস্ক : [২] ইসরায়েলের সামরিক বাহিনীর কয়েকজন সদস্য মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই ঘটনায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে ৪ হাজার ২৬৭ জন সেনা সদস্যকে। হাজার হাজার সেনা কোয়ারেন্টিনে থাকায় দেশটির সামরিক বাহিনীর ক্ষমতা হ্রাস পেয়েছে বলে জানিয়েছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

[৩] আরব.৪৮ ও ওল্লাহ সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যে সংবাদ পর্যবেক্ষণকারী সংস্থা মিডল ইস্ট মনিটর ।

[৪] ইসরায়েলি সংবাদমাধ্যম হেরাতজ এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর ৭ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং ৪ হাজার সেনা সদস্যকে ১৪ দিনের জন্য ‘হোম কোয়ারেন্টিন’ এ রাখা হয়েছে।

[৫] আরব.৪৮ এর প্রতিবেদনে বলা হয়েছে, সৈন্যদের অন্যের সংস্পর্শে আসার সম্ভাবনা হ্রাস করতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ৩০ দিনের জন্য সামরিক ঘাঁটিতে কারফিউ আরোপ করেছে।

[৬] সফটওয়্যার সল্যুশন কোম্পানি ‘ডারাক্স’র পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ‘ওয়ার্ল্ডোমিটার’ এ প্রকাশিত তথ্য মতে, ইসরায়েলে মোট ৫২৯ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত বিশ্বের ১৭৬টি দেশ ও অঞ্চলে এ ভাইরাস ছড়িয়ে পড়েছে। এতে প্রাণ হারিয়েছে ৮ হাজার ৯৬৯ জন, যার অধিকাংশই চীনের নাগরিক। সব মিলিয়ে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ২ লাখ ১৯ হাজার ৩৪৫ জন।

  • সর্বশেষ