শিরোনাম
◈ পার্থের বক্তব্য ঘিরে সংসদ আবার উত্তপ্ত ◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান ◈ সংসদে তুমুল হট্টগোল: ফজলুর রহমানের বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের হস্তক্ষেপ ◈ সর্তকতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে রানওয়েতে ঢুকে গেলেন যুবক! ◈ সিঙ্গাপুরকে হারিয়ে নারী এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে বাংলাদেশ ◈ চল‌তি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ- আইএমএফের পূর্বাভাসের অর্থ কী? ◈ ‘পুলিশে বড় নিয়োগের ঘোষণা, নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে’ ◈ বাংলাবাজারে বইয়ের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিট

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২০, ০৮:৩৬ সকাল
আপডেট : ১৯ মার্চ, ২০২০, ০৮:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্রিকেট থেকে জীবন বড়, বললেন অজি অধিনায়ক টিম পেইন

স্পোর্টস ডেস্ক : [২] কোভিড-১৯ ভাইরাসে বিশ্বের ক্রীড়াঙ্গন স্থবির হয়ে পড়েছে। প্রায় সবকটি দেশে সবরকম ক্রীড়া ইভেন্ট স্থগিত করা হয়েছে। এমন সংকটপূর্ণ অবস্থায় অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক টিম পেইন নিজের জীবনকেই বড় করে দেখছেন। যদিও ক্রীকাটঙ্গন এখন খারাপ অবস্থা বিরাজ করছে, তবে শিরোপা জেতার ছেয়ে এমতাবস্থায় ক্রিকেট থেকে দূরে থাকায় শ্রেয় বলে মনে করেন পেইন।

[৩] তিনি বলেন, ‘ক্রিকেটারদের জন্য অবশ্যই সময়টা খুব কঠিন। তবে আমি মনে করি এখন সময়টা ক্রিকেট থেকে দূরে থাকারই। তবে এই সময়ে প্রচুর খেলা হয়, বিভিন্ন টুর্নামেন্টের শিরোপা-নির্ধারণী ম্যাচ হয়, ক্রিকেটারদের লক্ষ্য থাকে এগুলো জেতা। কিন্তু এখন যে সময়টা এসেছে, সেটি ক্রিকেট বা একটা শিরোপা জেতার চেয়েও অনেক বড়। করোনার এই ব্যাপারটা কিন্তু প্রচণ্ড গুরুত্বের সঙ্গে নিতে হবে।’

[৪] করোনার প্রকোপে এখন পর্যন্ত ২ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এই ভাইরাসে ইতোমধ্যে মারা গেছে ৮ হাজার মানুষ। এমন ভয়াবহতার পরও দ্রুতই নিরাপদ সময় আসবে বলে বিশ্বাস পেইনের।

[৫] এই অজি অধিনায়ক বলেছেন, ‘আশা করি খুব শিগগিরই আমরা সবাই ক্রিকেট ফিরতে পারব। কিন্তু আপাতত আমরা সবাই নিজেদের যত্ন নিই। অন্যের দিকেও মনোযোগ দিই। চলুন দুঃসময়টা আমরা সবাই মিলেমিশে একে অন্যকে সাহায্য করে পার করে দিই।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়