শিরোনাম
◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব ◈ পাকিস্তান ৯ মার্চ বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে, খেল‌বে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ ◈ শ্রীলঙ্কার অনুরোধে বিশ্বকা‌পে ভারতের স‌ঙ্গে খেলতে পারে পাকিস্তান ◈ জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না: জামায়াত আমির ◈ বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়: তারেক রহমান ◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২০, ০৭:৩৩ সকাল
আপডেট : ১৯ মার্চ, ২০২০, ০৭:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মার্কিন দুই কংগ্রেসম্যান কোভিড-১৯ এ আক্রান্ত, সংস্পর্শে যাওয়া অনেকেই সেচ্ছায় বিচ্ছিন্ন

শাহনাজ বেগম : [২] যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার রিপাবলিকান সদস্য মারিও ডিয়াজ-বালার্টের শরীরে ভাইরাস শনাক্ত হলে ওয়াশিংটন ডিসিতে নিজের অ্যাপার্টমেন্টে সেলফ কোয়ারেন্টাইনে রয়েছেন। এবং উটাহ রাজ্যের ডেমোক্রেট দলের কংগ্রেস সদস্য বেন ম্যাক অ্যাডামসও স্থানীয় সময় বুধবার করোনায় আক্রান্ত বলে শনাক্ত হন। গত শনিবার তিনি জ্বর, শুষ্ক কাশি এবং শ্বাসকষ্টের মত লক্ষণ থাকায় পরীক্ষা করান। সিএনএন

[৩] ডিয়াজ-বালার্টের সঙ্গে এক বৈঠক করার পর রিপাবলিকান হুইপ স্টিভ স্ক্যালাইজও পরিবার থেকে স্বেচ্ছায় বিচ্ছিন্ন হয়েছেন, যদিও তিনি এখনও করোনার কোন লক্ষণই অনুভব করছেন না।

[৪] জর্জিয়ার রিপাবলিকান রেপ্রেস ড্রু ফার্গুসন গত মাসে কয়েকজন কংগ্রেস সদস্যের সংস্পর্শে এসেছিলেন, তাদের ভাইরাস শনাক্ত হওয়ায় নিজেই বিচ্ছিন্নভাবে বসবাস করছেন।

[৫] যুক্তরাষ্ট্রের সবগুলো অঙ্গরাজ্যেই করোভাইরাস ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত সেখানে ১৫৫ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে প্রায় ১০ হাজার মানুষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়