শিরোনাম
◈ সাত পুলিশ কর্মকর্তা বরখাস্ত ◈ গুম প্রতিরোধ আইন ২০২৫-এর অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নতুন দায়িত্ব পেলেন আমানউল্লাহ আমান ◈ যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা বন্ড সহজ করার আহ্বান রাষ্ট্রপতির, বাড়াতে চান বাণিজ্য-সহযোগিতা ◈ শরীর-মন সতেজ করতে ইউরোপের ১১ স্পা শহর ও বিলাসবহুল ওয়েলনেস গন্তব্য: কী আছে, কেন এত আকর্ষণীয় ◈ স্ক্যাবিসের সংক্রমণ বাড়ছে দেশজুড়ে, সবচেয়ে ঝুঁকিতে ঘনবসতিপূর্ণ এলাকা ◈ নতুন দায়িত্বে গয়েশ্বর চন্দ্র ◈ তনু হত্যা মামলায় ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি ◈ বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমল কেন, ব্যাখ্যা দিল আদানি পাওয়ার ◈ চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২০, ০৭:১৩ সকাল
আপডেট : ১৯ মার্চ, ২০২০, ০৭:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফটিকছড়িতে দুর্বৃত্তদের হামলায় ইউপি চেয়ারম্যান সোহরাব গুলিবিদ্ধ

ওমর ফয়সাল, চট্টগ্রাম প্রতিনিধি :[২] দুর্বৃত্তদের অতর্কিত হামলায় গুলিবিদ্ধ হয়েছেন ফটিকছড়ি উপজেলার খিরাম ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন সৌরভ । ১৮ মার্চ বুধবার রাত সাড়ে ১১ টাড় দিকে ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বহরম পাড়ায় এ ঘটনা ঘটে।

[৩] জানা যায়, রাত সাড়ে ১১ টার দিকে চেয়ারম্যান সোহরাব বহরম পাড়াস্ত তাঁর নিজ বাড়ীর জামে মসজিদের সামনে ইউপি সদস্য নাঈমের সাথে কথা বলছিলেন। এ সময় হঠাৎ ১০/১২ জনের একটি সন্ত্রাসী দল ভারী অস্ত্রশস্ত্র নিয়ে চেয়ারম্যানের উপর অতর্কিতভাবে হামলা করে এবং গুলি চালায়। এসময় চেয়ারম্যান সোহরাব দৌঁড়ে পার্শ্ববর্তী বাড়ীতে ঢুকে আত্মরক্ষার চেষ্টা করেন। সেখানেও দুর্বৃত্তরা চেয়ারম্যানকে লাঠিসোটা দিয়ে পিটিয়ে জখম করে। তাতে ক্ষান্ত না হয়ে সন্ত্রাসীরা চেয়ারম্যানকে তুলে নেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে চেয়ারম্যানের চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

[৪] ঘটনার সময় চেয়ারম্যানের সাথে থাকা ইউপি সদস্য নাঈম উদ্দীন বলেন, আমি আর চেয়ারম্যান কথা বলছিলাম। কিছু বুঝে উঠার আগেই হঠাৎ ১০/১২ জনের একটি সন্ত্রাসী দল আমাদের উপর হামলে পড়ে। তারা চেয়ারম্যানকে হত্যার উদ্দেশ্যে গুলি চালালে তিনি দৌঁড়ে পালিয়ে কোন রকম জীবন বাচান।

[৫] পরে স্থনীয়রা গুলিবিদ্ধ অবস্থায় চেয়ারম্যানকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান, চেয়ারম্যানের পায়ে দু’টি ক্ষতচিহ্ন রয়েছে তা বুলেট ইঞ্জুরি কিনা রিপোর্টে নিশ্চিতভাবে বলা যাবে এবং তার হাতে ও পায়ে জখমের চিহ্ন রয়েছে।

[৬] এদিকে চেয়ারম্যানের ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে রাতেই এর প্রতিবাদে এলাকার শতশত লোকজন রাস্তায় এসে বিক্ষোভ মিছিল করেন এবং সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সম্পাদনা : রাকিবুল

  • সর্বশেষ