শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে গভীর সংকট, সমাধান খুঁজতে এক টেবিলে আরব-ইসলামী দেশগুলো ◈ স্বজনের টানে ঘরমুখো মানুষ, কোথাও যানজট কোথাও স্বস্তি ◈ ঈদ ছুটিতে রাজধানীতে অপরাধের ঝুঁকি, সতর্কতায় জোর পুলিশের ◈ জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির ঘোষণা থেকে সরে এলো বিইআরসি ◈ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিয়ে সমঝোতা নাগালের মধ্যে ছিল বলে মনে করেছেন যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ◈ দক্ষিণ কোরিয়াকে হা‌রি‌য়ে নারী এশিয়ান কাপের ফাইনালে জাপান  ◈ মে‌হেদী হাসান মিরাজের পক্ষে রায় দিলো এমসিসি ◈ ট্রেন দুর্ঘটনায় ক্ষতি হ্রাস ও দুর্ভোগ এড়াতে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ইরান অভিযানে ১৬ মিলিয়ন ডলারের এক ডজনের বেশি রীপারের ড্রোন ধ্বংস, জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা ◈ শুক্রবার ঈদ উদযাপন করবে সৌদি আরব

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২০, ০২:৪৫ রাত
আপডেট : ১৯ মার্চ, ২০২০, ০২:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাভাইরাস মোকাবিলার স্বার্থে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহবান জানালেন বার্নি স্যান্ডার্স

রাশিদ রিয়াজ : [২] মার্কিন যুক্তরাষ্ট্রের ভারমন্ট অঙ্গরাজ্যের সিনেটর ও আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য ডেমোক্র্যাট প্রার্থী বার্নি স্যান্ডার্স অবিলম্বে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, করোনাভাইরাস মোকাবিলা করার স্বার্থে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। স্যান্ডার্স বুধবার নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে লিখেছেন, যেসব নিষেধাজ্ঞার কারণে ইরানের করোনাভাইরাস মোকাবিলার কাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে সেসব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। তিনি আরো লিখেছেন, আমেরিকার অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে ইরানে মানবিক বিপর্যয় সৃষ্টি হতে দেয়া যাবে না।

[৩] এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ গত বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছে পাঠানো এক চিঠিতে করোনাভাইরাস মোকাবিলার জন্য তার দেশের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করার আহ্বান জানান। বিশ্বের সব দেশের পররাষ্ট্রমন্ত্রীদের কাছে ওই চিঠির অনুলিপি পাঠানো হয়।

[৪] ইরানের ওপর আমেরিকার আরোপিত একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞার কারণে খাদ্য ও ওষুধের মতো অতি জরুরি পণ্য আমদানির ক্ষেত্রেও ইরানকে বেগ পেতে হচ্ছে। প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলার জন্য তেহরান সর্বশক্তি নিয়োগ করলেও মার্কিন নিষেধাজ্ঞার কারণে এই জনহিতকর কাজটিও ব্যাহত হচ্ছে। পারসটুডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়