শিরোনাম
◈ গরুর মাংসের অস্বাভাবিক রং পরিবর্তন, ইউএনও কার্যালয় থেকে থানায় বেকারি কর্মীরা (ভিডিও) ◈ সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা, পুলিশ হেফাজতে নারী ◈ গাজী নজরুলের এমপি পদ নিয়ে যা বললেন ইসি মাছউদ ◈ বিনিয়োগবান্ধব সংস্কার চলছে, বাংলাদেশে বিনিয়োগ করুন, আমরা পাশে আছি: বিদেশি উদ্যোক্তাদের প্রধানমন্ত্রী ◈ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা ◈ বহিষ্কারের পর ফের ভাইরাল গাজী নজরুলের নতুন ভিডিও, হোটেলে নারীর সঙ্গে দেখা গেল ◈ প্রবাসীদের জন্য সুখবর: বিদেশে থাকা বাংলাদেশিদের পাসপোর্ট সংশোধনের সময় আরও ৬ মাস বাড়ল ◈ নৌবাহিনীর প্রধান হিসেবে র‌্যাঙ্ক ব্যাজ পেলেন ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম ◈ বিরোধী দলের আপত্তি সত্ত্বেও তড়িঘড়ি করে পাস করা ইনভেস্ট বাংলাদেশ আইনে কী আছে? ◈ ট্রাইব্যুনালে হাজির জিয়া হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২০, ১০:৪৭ দুপুর
আপডেট : ১৯ মার্চ, ২০২০, ১০:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাইবান্ধায় কলেজ ছাত্রীকে ধর্ষণ অতপর অন্তঃস্বত্তা , গ্রেফতার ১

রফিকুল ইসলাম গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ[২] গাইবান্ধা সদর উপজেলার ভবনাপুর গ্রামের হিরু সরকারের পুত্র তাজদিকুল ইসলাম একজন বখাটে ও ইয়াবাসেবী। সে একই গ্রামের প্রতিবেশী বুলবুল সরকারের সতের বছরের কলেজ পড়ুয়া মেয়ের সঙ্গে প্রেমের সখ্যতা গড়ে তোলে এবং মেয়েকে দিনের পর দিন তাজদিকুল ইয়াবা সেবন করিয়ে ধর্ষণ করতো এবং তা কৌশলে ধারণ করে রেখে তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখাতো। এক পর্যায়ে প্রায় ৪ মাসের অন্তঃস্বত্তা হয়ে পড়ে ওই ছাত্রী। বয়স কম হওয়ায় প্রাকৃতিকভাবেই গর্ভপাত ঘটলে রক্তশূন্যতা দেখা দেয়। বর্তমানে সে গাইবান্ধা জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

[২] মামলা সূত্রে জানা যায়, হিরু সরকারের পুত্র তাজদিকুল ইসলাম একজন মাদক ও ইয়াবাসেবী। সে দীর্ঘদিন থেকে তার প্রতিবেশী বুলবুল সরকারের কলেজ পড়ুয়া মেয়ের সঙ্গে প্রথমে প্রেমের সম্পর্ক গড়ে তোলে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক মেলামেশা শুরু করে এবং তাজদিকুল কৌশলে মেলামেশার অশ্লীল ভিডিও মোবাইলে ধারণ করে রাখে। মেয়ে তাজদিকুলের সঙ্গে মিশতে না চাইলে সে অশ্লীল ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ভয় দেখাতো। নেশার টাকা যোগার করতে না পারলে তাজদিকুল মেয়েকে দিয়ে তার বাবার কাছ থেকে মোবাইলে ধারণ করে রাখা অশ্লীল ভিডিও ইন্টারনেটে ছাড়ার হুমকি দিয়ে টাকা আদায় করতো। গত ২ মার্চ মেয়ের বাবার নিকট ৫০ হাজার টাকা দাবি করে এবং না দিলে তার মেয়ের অশালীন ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়াসহ তার মেয়েকে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দেয়।
এ ঘটনায় দুইজনকে আসামী করে গাইবান্ধা সদর থানায় একটি মামলা (নং- ১৮) দায়ের করা হলে পুলিশ আসামী তাজদিকুল ইসলামকে গ্রেফতার করে। বর্তমানে মেয়ের বাবা বুলুবুল সরকারকে আসামী পক্ষ মামলা তুলে নেয়ার জন্য বিভিন্ন প্রকার হুমকি-ধামকি প্রদর্শন করছে। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট বিষয়টি জানতে চাইলে তিনি জানান, তদন্ত নিবিরভাবে করা হচ্ছে, তদন্তের স্বার্থে এখনই কিছু বলা সম্ভব নয়।
অপরদিকে গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি অসুস্থ কিশোরী সম্পর্কে কনসালট্যান্ট ডাঃ তাহেরা আখতার মনি জানান, বয়স কম হওয়ায় অসময়ে গর্ভপাত হওয়ায় রক্তশূন্যতা দেখা দেখা দিয়েছে। রোগীকে নিবির পর্যবেক্ষণে রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়