শিরোনাম
◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর ◈ পাকিস্তানের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান ◈ প্রধানমন্ত্রীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন নরেন্দ্র মোদি

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২০, ০৯:৫৮ সকাল
আপডেট : ১৯ মার্চ, ২০২০, ০৯:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নওগাঁয় হোম কোয়ারেন্টিন না মানায় কাতার ফেরত যুবকের অর্থদন্ড

নওগাঁ প্রতিনিধি:[২] নওগাঁয় করোনা ভাইরাস মোকাবেলায় বিদেশ ফেরত মোজাফ্ফ হোসেন (৩৮) নামে এক যুবক হোম কোয়ারেন্টিন ভঙ্গ করায় অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত।বুধবার বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল্লা-আল-মামুন।

[৩] অর্থদন্ড প্রাপ্ত যুবক নওগাঁ সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের বলিরঘাট গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

[৪] জানা যায়, কয়েক দিন হল সে কাতার হতে দেশে ফিরলে করোনা মোকাবেলার জন্য এয়ারপোর্টে স্টাম্পে সহি নিয়ে তাকে হোম কোয়ারেন্টিন থাকার শর্তে ছেড়ে দেয়া হয়। কিন্তু সে বাড়ি এসে সেই শর্ত না মেনে বাজার সহ বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে খবর দিলে বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাড়ে ৪ হাজার টাকা অর্থদন্ড করেন। এবং ১৪ দিনের আগে এমন কাজ আর করতে পারবেন না মর্মে সর্তক করে দেয়া হয়।

[৫] উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল্লা-আল-মামুন বলেন, হোম কোয়ারেন্টিন ভঙ্গ করলে দেশের বৃহৎ স্বার্থে কাউকে ছাড় দেওয়া হবেনা। প্রয়োজনে প্রশাসন এর চেয়েও কঠোর হবে তবু কাউকে কোয়ারেন্টিন ভঙ্গ করতে দেওয়া হবেনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়