শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২০, ০১:৪৩ রাত
আপডেট : ১৯ মার্চ, ২০২০, ০১:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে সম্পন্ন হলো ইতিহাসের দীর্ঘতম ফ্লাইট

আসিফুজ্জামান পৃথিল : [২] করোনাভাইরাস অতি মহামারির কারণে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়েছে বেসামরিক বিমান চলাচল খাত। এরমধ্যেই বিমান চলাচলে হয়ে গেলো ভিন্ন ধরনের একটি রেকর্ড। সিএনএন, বিবিসি, এএফপি

[৩] ১৪ মার্চ ফ্রেঞ্চ এয়ারলাইন এয়ার তাহিতি নুই এর একটি উড়োজাহাজ এই রেকর্ড করে। তাহিতির থেকে ৯ হাজার ৭৬৫ মাইল ভ্রমণ করে এটি প্যারিস এসে অবতরণ করে। যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে মূলত একটানা উড্ডয়নে বাধ্য হয় উড়োজাহাজটি।

[৪] এই রুটে সাধারণত লস অ্যাঞ্জেলস এ যাত্রাবিরতি করা হয়।

[৫] এয়ারলাইনটির এক মুখপাত্র বলেন, ‘এটি খুব অস্বাভাবিক ফ্লাইট ছিলো। কোভিড-১৯ অতি মহামারির কারণেই এমনটি হয়েছে।’

[৬] এর আগে এই রেকর্ড ছিলো সিঙ্গাপুর এয়ালাইনের। সিঙ্গাপুর থেকে নিউইয়র্ক পর্যন্ত এই ফ্লাইটের দূরত্ব ছিলো ৯ হাজার ৫৩৪ মাইল।

[৭] তবে এখন পর্যন্ত সর্বোচ্চ ফ্লাইটের রেকর্ড একটি পরীক্ষামূলক ফ্লাইটের। ২০১৯ সালে অস্ট্রেলিয়ার কোয়ান্তাস ১৯ ঘণ্টা ১৯ মিনিটে ১১ হাজার ৬০ মাইল উড়ে লন্ডন থেকে সিডনি পৌঁছায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়