শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২০, ১০:০৯ দুপুর
আপডেট : ১৮ মার্চ, ২০২০, ১০:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারত থেকে দেশে ফিরেই আইসোলেশনে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক : [২] ভারতের বিপক্ষে সিরিজ খেলতে সফরে আসলেও কোভিড-১৯ বিশ্বব্যাপি ছড়িয়ে পড়ায় সফর বাতিল করে দেশে ফিরেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। ভারত থেকে ফিরে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার চিকিৎসক শোয়েব মাঞ্জরার নির্দেশে ১৪ দিন একঘরে হয়ে থাকবেন ডি কক- ডু প্লেসিরা। এ সময় সামাজিক কাজকর্ম থেকে বিরত থাকবেন ভারত সফরে আসা প্রোটিয়া ক্রিকেটাররা। ইন্ডিয়ান এক্সপ্রেস

[৩] শোয়েব বলেন, ‘আমরা এই ভাইরাস সম্পর্কে ক্রিকেটারদের জানিয়েছি। আমরা তাদের বলেছি ১৪ দিনের জন্য একঘরে হয়ে থাকতে এবং সামাজিক কাজকর্ম থেকে দূরে সরে যেতে। সারাবিশ্ব এটা নিয়ে আতঙ্কিত। আমরা কোনোভাবেই ঝুঁকি নিতে চাই না। আমরা চাই সকলেই নিরাপদে থাকুক।’ সিএনবিসি স্পোর্টস

[৪] কিছুদিন আগেই ভারত সফরে আসা দক্ষিণ আফ্রিকা। সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। এরপর করোনাভাইরাস আতঙ্কের কারণে বাকি দুইটি ম্যাচ স্থগিত করে দুই দেশের ক্রিকেট বোর্ড। একই কারণে দুই মাস সব ধরনের ক্রিকেট আয়োজন স্থগিত রেখেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। সিএনএন

  • সর্বশেষ
  • জনপ্রিয়