শিরোনাম
◈ এবার যে কারণে শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া! ◈ দেশের বাজারে টানা চার দফা বাড়ার পর কমেছে স্বর্ণের দাম! ◈ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধই থাকছে, এর প্রভাব কেমন হবে ◈ ভারতীয় তারকার প্রশংসা করতে গিয়ে ‘অপভাষা’র ব্যবহার! র‌বি শাস্ত্রীর কাণ্ডে শোরগোল ◈ সমান তালে লড়ছে ইরান, প্রত্যক্ষভাবে পাশে নেই কেউ ◈ ভারতীয় বোর্ডের বিশেষ পরিকল্পনা, দ্রুতই বৈভব সূর্যবংশীর টিম ইন্ডিয়ায় অভিষেক হচ্ছে ◈ এবার ইরানকে যে সুখবর দিল ফ্রান্স, বেকায়দায় ইসরাইল! ◈ ‘ক্ষমতার লড়াইয়ে ব্যস্ত সবাই, ভুক্তভোগী শুধু খেলোয়াড়রা’ : সাকিব আল হাসান ◈ নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন সাবেক গভর্নর আহসান এইচ মনসুর ◈ ৯ তরুণ হত্যার ঘটনায় মামলার অভিযোগ গঠন শুনানি আজ

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২০, ০৭:৪৯ সকাল
আপডেট : ১৮ মার্চ, ২০২০, ০৭:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিট -১৯ : বিশ্বব্যাপী উদ্ভূত পরিস্থিতিতে জি -২০ শীর্ষ বৈঠকের আহ্বান সৌদির

ইসমাঈল আযহার: [২] বিশ্বব্যাপী করোনাভাইরাস কোভিট -১৯ এর ছড়িয়ে পড়ায় সৃষ্ট পরিস্থিতি নিয়ে জি-২০ শীর্ষ নেতাদের বৈঠকে বসার আহবান জানিয়েছে সৌদি আরব।  আল আরাবিয়া, নায়েওয়াক্ত ডটকম, স্কাইনিউজ আরবি

[৩] সৌদি কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, পুরো বিশ্বে ছড়িয়ে পড়া কোভিট-১৯ প্রাদুর্ভাব প্রতিরোধ প্রচেষ্টা গুরুত্বতের সঙ্গে দেখছে সৌদি সরকার।

[৪] এই বছর, জি ২০ শীর্ষ সম্মেলনের দায়িত্ব বিবেচনায় রেখে জি -২০ এর সব সদস্যের সঙ্গে যোগাযোগ করছে দেশটি।

[৫] প্রাণঘাতী এই ভাইরাস ছড়িয়ে পড়ায় বিশ্বব্যাপী উদ্ভুত পরিস্থিতির মোকাবেলা করতে সৌদি আরব জি-২০ এর সদস্যদের সঙ্গে একত্রিত হয়ে সমাধানের চেষ্টা করছে।

[৬] সৌদি সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, জি-২০ কোভিট-১৯ প্রতিরোধে গুরুত্বর্পূণ ভ’মিকা রাখতে পারে। এই মহামারি ঠেকাতে জি ২০ দেশগুলোর সর্বসম্মত নীতিমালা এবং ব্যবস্থা গ্রহণ করা দরকার।

[৭] মঙ্গলবার রাত পর্যন্ত সৌদি আরবে মোট ১৩৩ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নতুন কেউ আক্রান্তের খবর পাওয়া যায়নি দেশটিতে। এখন পর্যন্ত কেউ মারাও যাননি। আক্রান্তদের মধ্যে ৬ জন সুস্থ হয়ে ফিরেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়