শিরোনাম
◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২০, ০১:২৩ রাত
আপডেট : ১৮ মার্চ, ২০২০, ০১:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নবীন শিক্ষার্থীদের র‌্যাগিং, সাতক্ষীরা মেডিকেল কলেজের ১৮ শিক্ষার্থীকে শাস্তি

ডেস্ক রিপোর্ট : [২] র‌্যাগিংয়ে জড়িত থাকা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাতক্ষীরা মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ৭ শিক্ষার্থীকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে ১১ জনকে ৫ হাজার টাকা করে জরিমানা ও সতর্ক করা হয়েছে। দ্যা ডেইলি ক্যাম্পাস

[৩] সোমবার (১৬ মার্চ) কলেজের একাডেমিক কাউন্সিল ও শৃংখলা কমিটির জরুরি সভায় তাদের বহিষ্কার ও অর্থদণ্ডের এ সিদ্ধান্ত নেওয়া হয়। বহিষ্কার হওয়া শিক্ষার্থীদের মধ্যে ৩ জন ছাত্র ও ৪ জন ছাত্রী রয়েছেন।

[৪] মেডিকেল কলেজ সূত্র জানায়, জানুয়ারি মাসের ৯, ১০, ১১ ও ১২ তারিখে কলেজে নতুন ভর্তি হওয়া এমবিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থীদের র‌্যাগ দেয় দ্বিতীয় বর্ষের শিক্ষর্থীরা। নতুন এসব শিক্ষর্থীদের র‌্যাগিংয়ে বাধ্য করে তাদের শারীরিক ও মানসিক নির্যাতনও করা হয়।

[৫] বিষয়টি নিয়ে নির্যাতিত শিক্ষার্থীরা কর্তৃপক্ষের কাছে অভিযোগ করে। র‌্যাগিংসহ শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে ১৫ জানুয়ারি মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. কাজী হাবিবুর রহমান আট সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটির প্রধান করা হয় সাতক্ষীরা মেডিকেল কলেজের অর্থোপেডিক সার্জারি বিভাগের প্রধান ডা. এএইচ এসএম কামরুজ্জামান ও সদস্য সচিব করা হয় শিশু বিশেষজ্ঞ ডা. খান গোলাম মোস্তফাকে।

[৬] তদন্ত কমিটি বিষয়টির দীর্ঘ তদন্ত করে প্রতিবেদন জমা দেন। তদন্ত রিপোর্টে অভিযোগের বিষয়ে ৭ শিক্ষার্থীসহ ১১ শিক্ষার্থীকে দোষী সাব্যস্ত করা হয়। যা ৯ মার্চ মেডিকেল কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় উত্থাপন করা হয়।পরবর্তীতে ১৬ মার্চ কলেজের একাডেমিক কাউন্সিল ও শৃঙ্খলা কমিটির জরুরি সভা আহবান করা হয়।

[৭] সভায় তদন্ত রিপোর্টে অভিযোগ প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা মেডিকেল কলেজের ১৮ জন শিক্ষার্থীকে বিভিন্ন শাস্তি দেওয়া হয়। এর মধ্যে ৭ শিক্ষার্থীকে ৬ মাসের জন্য বহিষ্কার ও ১১ শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়ে সর্তক করা হয়। বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন-এমবিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অনিক সাহা, জয় সরকার, মোহাম্মদ হানিফ, মাহফুজা ইসলাম দিনা, প্রেয়সী রাণী রায়, ফারহা শামান্ত রহমান ও শারমিন ফাহরিয়া।

[৮] সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. কাজী হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কলেজে শিক্ষার্থীদের কোনো ধরনের বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না। শিক্ষার্থীরা যাতে সুন্দর পরিবেশে থেকে লেখাপড়া করতে পারে তার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে।

  • সর্বশেষ