শিরোনাম
◈ ভোলায় এক নারীর সঙ্গে ইসলামী আন্দোলনের নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি ◈ ৬ লাখ কোটি টাকার খেলাপি ঋণ ও সংকটের অন্তরালে: যেভাবে ডুবল ব্যাংক খাত ◈ ভারতের দিল্লিতে যন্তর মন্তরে লোহার গেট ও পুলিশের ব্যারিকেড টপকে বিক্ষোভ, আটক আশুতোষ-সৌরভসহ নেতাকর্মীরা (ভিডিও) ◈ শিশুর ডিএনএ টেস্টের দাবি, বাংলাদেশে চাইলেই কি এই টেস্ট করা যায়? ◈ দুর্গাপূজা ঘিরে সীমান্তে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি ◈ নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা(ভিডিও) ◈ সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, দুপুর ১২টার আগে ঢুকতে পারবেন না দর্শনার্থীরা ◈ ছয় ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১২০০ কোটি টাকা আটকা, ফেরত পাওয়া নিয়ে শঙ্কা ◈ ঢাকা-রিয়াদ রুটে ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের সব ফ্লাইট স্থগিত ◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২০, ১২:০৫ দুপুর
আপডেট : ১৮ মার্চ, ২০২০, ১২:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দোহা বিমানবন্দরে আটকে আছেন ২ নারীসহ ৩ বাংলাদেশি

ইয়সিন আরাফাত : [২] আটকে থাকা রায়হানা বেগম (৬৩), রাফিজা আফরোজ (৪৮) ও তার স্বামী মোজাম্মেল হক ভূঁইয়া (৫৯) গতকাল একটি ভিডিও বার্তায় বিকেল থেকে তাদেরকে কাতারের ওই বিমানবন্দরে বসিয়ে রাখা বিষয়টি জানিয়েছেন। আমাদেরসময়

[৩] মোজাম্মেল হক জানান, সুইডেনে থাকা মেয়েকে দেখার জন্য ২০ ফেব্রেয়ারি তারা সেখানে যান। এরপর ১৬ মার্চ তারা দেশে ফেরার জন্য কাতার এয়ারওয়েজে টিকিট কাটেন।

[৪] বাংলাদেশ সরকার ইউরোপ থেকে আকাশপথে যাত্রী আসায় নিষেধাজ্ঞা দিয়েছে জানার পর এয়ারওয়েজের সঙ্গে যোগাযোগ করি। তারা আমাদের ঢাকায় পৌঁছে দিতে পারবে বলে জানোর পর সোমবার সকাল ৮টা ৫ মিনিটে আমরা স্টকহোম বিমানবন্দর থেকে কাতার এয়ারওয়েজের কিউআর ১৭০ ফ্লাইটে উঠি।

[৫] স্টকহোম এয়ারপোর্ট থেকে আমাদের স্টকহোম-কাতার এবং কাতার-ঢাকা দুটি বোর্ডিং পাসই দেয়া হয়। কাতার থেকে ঢাকায় আসার জন্য দোহা বিমানবন্দর থেকে স্থানীয় সময় ৬টা ৫ মিনিটে আমাদের কিউআর ৬৩৮ ফ্লাইটে আসার কথা ছিলো। বোর্ডিং পাস পেয়ে নিশ্চিত হই যে, আমরা ঢাকায় পৌঁছাতে পারবো। বিকেল ৪টা ১৫ মিনিটে দোহা বিমানবন্দরে কিউআর ১৭০ ফ্লাইটটি পৌঁছায়। ফ্লাইটটিতে আমরাসহ ১১ থেকে ১২ জন যাত্রী ছিলেন।

[৬] কিন্তু দোহায় পৌঁছানোর পর পরই আমাদের জানানো হয়, আপনাদের ঢাকায় নেয়া হবে না। সুইডেনে ফেরত যেতে হবে। আমরা জানাই, আমাদের সুইডেনের ট্রাভেল ভিসা শেষ। এ কথা জানার পর, তারা আমাদের পাসপোর্ট নিয়ে নেয়। ২০ ঘণ্টা পার হলেও এখনও আমাদের পাসপোর্ট ফেরত দেয়নি। সম্পাদনা : মাজহারুল ইসলাম

  • সর্বশেষ