শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২০, ০৮:০২ সকাল
আপডেট : ১৮ মার্চ, ২০২০, ০৮:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনা, কোয়ারেন্টাইন, প্রবাসী এবং পররাষ্ট্রমন্ত্রী

জাকির তালুকদার: স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে গেছেন মেসি এবং তার সতীর্থ বার্সেলোনার খেলোয়াড়রা। স্বেচ্ছায় একই কাজ করেছেন সস্ত্রীক জাস্টিন টুডো। পৃথিবীজুড়ে লাখ লাখ মানুষ কোয়ারেন্টাইনে আছেন। ইতালি থেকে আমাদের দেশে ফেরা প্রবাসীরা জাতির স্বার্থে কোয়ারেন্টাইনে যাবেন, এটাই কাম্য। ব্যক্তিগত আপত্তি থাকলেও মানুষের স্বার্থে তাদের যাওয়া উচিত। চিন্তার গভীরতা এবং মানসিকতা সবার এক নয়। কোনো এক ইতালি-ফেরত দেশের উন্নয়নে প্রবাসীদের অবদানের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। সেই অবদানের কথা আমরা সবসময়ই স্বীকার করি।

আমি ব্যক্তিগতভাবে সরকারকে মনে করিয়ে দিই বারবার। বলি যে কৃষক, গার্মেন্ট শ্রমিক আর প্রবাসীদের পাঠানো টাকায় দেশ চলে। সরকার বা আমলারা সেই টাকায় ফুটানি করে। কিন্তু সেই প্রবাসী যখন বলেন ‘ফাকিং বাংলাদেশ’, তখন তাকে ঘৃণা না জানিয়ে উপায় থাকে না। একইসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী যখন বলেন, প্রবাসীরা দেশে এলে নবাবজাদা হয়ে যান, তখন সেটাও আমাদের বিবমিষা উদ্রেক করে। পরের পয়সায় নবাবী করেন মন্ত্রী-এমপি, সামরিক-বেসামরিক আমলা, পুলিশরা। প্রবাসীরা দুই-তিন বছর পর দেশে এসে একমাস যদি নিজের পয়সায় নবাবী করেন, তখন তাদের কটাক্ষ করার অধিকার পররাষ্ট্রমন্ত্রীদের নেই। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়