শিরোনাম
◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী 

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২০, ০২:৪৬ রাত
আপডেট : ১৮ মার্চ, ২০২০, ০২:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা আতঙ্কে জিম বন্ধ ক্যাটরিনার!

মুসবা তিন্নি: [২]করোনাভাইরাসের কারণে স্কুল, কলেজ, সিনেমাহলের পাশাপাশি বন্ধ হয়েছে জিম। বলিউডের কমবেশি প্রায় বেশিরভাগ তারকাই এই পরিস্থিতিতে নিজেকে গৃহবন্দি রেখেছেন। তবে জিম বন্ধ বলে তো আর তারকাদের পক্ষে শরীরচর্চা বন্ধ রাখা সম্ভব নয়। তাই অনেকেই বাড়িতেই শরীরচর্চা করছেন। ক্যাটরিনাও তাই করলেন।

[৩] তবে ক্যাট যে শুধু নিজে শরীরচর্চা করলেন এমনটা নয়, সকলে বাড়িতে শরীরচর্চা করে সহজেই কীভবে ফিট থাকা যায়, সেটাও শেখালেন। নিজের অ্যাপার্টমেন্টের ছাদে ফিটনেস ট্রেনারকে নিয়ে এক্সারসাইজ করলেন অভিনেত্রী। স্কোয়াট ও সাইটলেগ, রিভার্স লাঞ্চ, সিটআপ, প্লাঙ্ক, মাউন্টেন ক্লাইম্বার্স সহ বেশকিছু এক্সারসাইজ করেছেন এবং শিখিয়েছেন ক্যাটরিনা তার সঙ্গে সামিল হয়েছেন তার বোন সহ আরও বেশকয়েকজন।

[৪]খুব শীঘ্রই অক্ষয় কুমারের বিপরীতে 'সূর্যবংশী' ছবিতে দেখা যাবে ক্যাটরিনাকে । ইতিমধ্যেই ছবির শ্যুটিং শেষও করে ফেলেছেন ক্যাট। তবে শুধু ক্যাটরিনাই নয়, মালাইকা, করিনা, সইফ, সালমান, অক্ষয় সহ বলিউডের বেশিরভাগ তারকাই নিজেদের গৃহবন্দি রেখেছেন।

সূত্র : জি নিউজ বাংলা

  • সর্বশেষ
  • জনপ্রিয়