শিরোনাম
◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২০, ১০:৫০ দুপুর
আপডেট : ১৭ মার্চ, ২০২০, ১০:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈশ্বরদীতে রেলের তেল চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার

রিয়াদ ইসলাম, ঈশ্বরদী প্রতিনিধি :[২] ঈশ্বরদীতে র্যা ব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা ৪ হাজার ৫৯০ লিটার চোরাই ডিজেল তেলসহ তেল চুরি সিন্ডিকেটের এক সদস্য পিন্টু শেখ (৩৮) গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে ফতেমোহাম্মদপুর এলাকায় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পিন্টু শেখ উপজেলার শৈলপাড়া গ্রামের মৃত রিয়াজ শেখের ছেলে।

[৩] র্যা ব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমাণ্ডার মো. আমিনুল কবির তরফদার বলেন, একটি শক্তিশালী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে ওই রেল রুটে চলাচল করা বিভিন্ন ট্রেনের ইঞ্জিন থেকে ডিজেল তেল চুরি করে বিক্রি করে আসছিল। র্যা বের গোয়েন্দা দল অনুসন্ধান চালিয়ে এই চক্রের হোতাদের শনাক্ত করে। মঙ্গলবার দুপুরে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাঁর হেফাজত থেকে বিপুল পরিমাণ চোরাই তেল উদ্ধার করা হয়।

[৪] ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী জানান, র্যা বের অভিযোগের ভিত্তিতে ট্রেনের তেল চুরির ঘটনায় একজনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। এ ছাড়া গ্রেপ্তারকৃত আদালতে সোপর্দ করা হবে। সম্পাদনা : রাকিবুল

  • সর্বশেষ