শিরোনাম
◈ ছবিসহ নামের ব্যানারে বিরক্ত নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন কড়া বার্তা ◈ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হলেন আব্দুর রহমান সানি ◈ প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ ◈ রমজানের ছুটির ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা আছে : শিক্ষামন্ত্রী ◈ যাত্রী ইমিগ্রেশন শেষ হতেই লাগেজ হাতে পাবেন: বিমান প্রতিমন্ত্রী ◈ কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব : ধর্মমন্ত্রী ◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা ◈ জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের সময় পিছিয়ে নতুন সময় ঘোষণা

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২০, ০৫:৩৬ সকাল
আপডেট : ১৭ মার্চ, ২০২০, ০৫:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় আগামী ৬০ দিন পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় সব ধরনের খেলাধুলা বন্ধ

স্পোর্টস ডেস্ক : [২] বিশ্বব্যাপি করোনাভাইরাস মহামারি আকার ধারন করায় এবার দক্ষিণ আফ্রিকায় আগামী ৬০ দিন সব ধরনের খেলাধুলা বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। যে কারণে আগামী দুই মাস পর্যন্ত ক্রিকেট সাউথ আফ্রিকা তাদের সকল ধরনের ক্রিকেটীয় কার্যক্রম স্থগিত করেছে।

[৩] করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে এ উদ্যোগ নেয়ার ব্যাপারে সংস্থাটির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী জ্যাকস ফল সাই বলেন, ‘নিরঙ্কুশ সতর্কতা ও নজরদারির এই সময়ে আমরা আমাদের সকল সদস্য ও সহযোগী সংস্থাগুলোকে অনুরোধ করতে চাই, ক্রিকেটের সাথে সম্পর্কিত যেকোনো সমাবেশ এবং অন্যান্য ইভেন্টগুলোতে অংশ নেওয়া থেকে বিরত থাকুন, যাতে প্রচুর সংখ্যক লোকের জমায়েত অথবা ১০০ জনের বেশি মানুষ একসাথে থাকবে।’

[৪] দক্ষিণ আফ্রিকা সরকার করোনাভাইরাস ঠেকাতে সব ধরনের সনসমাগম এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে। ১০০ জনের বেশি মানুষ এক জায়গায় জড়ো হতে পারবেন না- এমন নির্দেশনা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। সরকারের নির্দেশনা মানতে গিয়ে জনজীবন স্থবির হয়ে পড়েছে। তবুও জাতি ও মানবতার বৃহত্তর স্বার্থে সংকটময় মুহূর্তে সব নির্দেশনা মেনে চলছেন দেশটির নাগরিকরা।

[৫] দক্ষিণ আফ্রিকায় এখন পর্যন্ত ৬৪ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। যদিও আক্রান্তের সংখ্যা তিন অঙ্কে পৌঁছেছে বলেও দাবি অনেকের। প্রতিদিনই নতুন করে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হচ্ছেন। এমন পরিস্থিতিতে ক্রিকেট বা যেকোনো ক্রীড়া ইভেন্ট আয়োজনই পড়েছে হুমকির মুখে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়