শিরোনাম
◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২০, ১২:৪৪ দুপুর
আপডেট : ১৭ মার্চ, ২০২০, ১২:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা-আতঙ্কে ইতিহাসে এই প্রথম ঘরে বসে কাজ করবেন নাসার কর্মীরা

ইয়াসিন আরাফাত : [২] মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নাসার গবেষণা কেন্দ্র এমিস রিসার্চ সেন্টার ও অ্যালবামার মার্সাল স্পেস ফ্লাইট সেন্টারে কর্মরত দুই গবেষকের শরীরে করনাভাইরাস ধরা পড়ার পরেই, সংক্রমণ রোধে কর্মীদের বাধ্যতামূলক ভাবে ঘরে বসে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে।সিএনএন, নিউ ইয়র্ক টাইমস, রয়টার্স

[৩] নাসার পরিচালক জিম ব্রাইডেনস্টাইন জানান, এই দু'টি কেন্দ্র ছাড়া নাসার আর কোথাও আক্রান্তের খবর নেই। ফলে, তারা নিজেদের কেন্দ্রে গিয়ে কাজ করতে পারবেন। তবে, কর্মীদের সুরাক্ষায় যাবতীয় পদক্ষেপ গ্রহন করা হয়েছে।

[৪] জিম জানান, আমরা এটাকে ‘স্টেজ ২’ বলছি। এই পরিস্থিতিতে নাসার ওই দুই কেন্দ্রের কর্মীদের টেলিওয়ার্ক বা বাড়িতে থেকে কাজ করতে হবে। এ জন্য প্রয়োজনীয় সমস্ত সরঞ্জাম কর্মীরা বাড়িতে নিয়ে যেতে পারবেন।এ ছাড়া, নাসার কোনও কর্মী শারীরিক ভাবে অসুস্থ বোধ করলে, তাদেরও গবেষণা কেন্দ্রে আসতে নিষেধ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়