শিরোনাম
◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা ◈ জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের সময় পিছিয়ে নতুন সময় ঘোষণা ◈ পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে শুরু রোজা ◈ বিএনপি জোট ৩৫ ও জামায়াত ১৩ সংরক্ষিত নারী আসন পেতে পারে: ইসি ◈ মানবিক সফরে ঢাকায় এলেন বিশ্বকাপজয়ী মেসুত ওজিল ◈ শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নেয়া যাবে না, নীতিমালা জারি ◈ স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে কাজ করতে বলেছেন প্রধানমন্ত্রী ◈ পরীক্ষায় নকল-প্রশ্নফাঁস আর ফিরে আসবে না: শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২০, ০৯:৫৯ সকাল
আপডেট : ১৭ মার্চ, ২০২০, ০৯:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগামীকাল উম্মোচন করা হবে বঙ্গবন্ধুর ভাস্কর্য

জিয়া উদ্দিন সিদ্দিকী, আমতলী (বরগুনা) প্রতিনিধি : [২] হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বরগুনার আমতলী পৌরসভা চত্ত¡রের সামনে নির্মিত বঙ্গবন্ধুর ভাস্কর্য উন্মোচন করা হবে আগামীকাল (মঙ্গলবার)।

[৩] আগামীকাল ১৭ মার্চ মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দুপুর ১২টায় আমতলী পৌরসভা চত্ত¡রের সামনে নির্মিত বঙ্গবন্ধুর ভাস্কর্য উন্মোচন করবেন জাতীয় সংসদ সদস্য ও বরগুনা জেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।

বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ’র সভাপতিত্বে উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বরগুনা জেলা পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন (পিপিএম), বরগুনা জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর কবির, উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব জিএম দেলওয়ার হোসেনসহ বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, জেলা- উপজেলার আওয়ামীলীগের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য আমতলী পৌরসভা ৩২ লক্ষ টাকা ব্যয়ে ও পৌর মেয়র উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ মতিয়ার রহমানের সার্বিক তত্ত¡াবধানে পৌর ভবনের সামনে বঙ্গবন্ধুর এ ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়