শিরোনাম
◈ বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সব ধরনের ভিসা সাক্ষাৎকার স্থগিত ◈ পাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু ◈ বাংলাভাষী মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষমূলক অপরাধ বন্ধে ভারতকে জাতিসংঘের কড়া সতর্কবার্তা ◈ তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর নিয়ে দিল্লি কী ভাবছে? ◈ লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশি কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, রাইফেল ফেলে পালালো বিএসএফ সদস্য ◈ ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজা, স্বাগত জানালেন রাষ্ট্রপতি ◈ গ্যাস সংকট মোকাবিলায় রেশনিংয়ের সিদ্ধান্ত, উদ্যোক্তারা আনতে পারবেন ভোলার গ্যাস ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে দ্বিতীয় টে‌স্টে ইচ্ছে করেই এমন পিচ বানিয়েছে অস্ট্রেলিয়া : সু‌নীল গাভাস্কার ◈ চেন্নাই সুপার কিং‌সের ২৫ শতাংশ মালিকানা চেয়ে বসলেন ধোনি: না বলে দিলো সিএসকে, সম্পর্ক তলানিতে   ◈ সায়দাবাদে এসি বাসের জন্য আলাদা টার্মিনাল তৈরির সিদ্ধান্ত

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২০, ০৯:৫৪ সকাল
আপডেট : ১৭ মার্চ, ২০২০, ০৯:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গৃহকর্মীকে বিবস্ত্র করে নির্যাতন, থানায় আটক গৃহকর্তা-গৃহকর্ত্রী

মাজহারুল ইসলাম : [২] শিকদার মেডিকেলে কর্মরত ডা. শম্পা ও তার স্বামী শামীমের বিরুদ্ধে গৃহকর্মী পিংকিকে বিবস্ত্র করে নির্যাতন করার অভিযোগ উঠেছে। এ ঘটনা ঘটেছে রাজধানীর ধানমন্ডি এলাকায় মধুবাগ মসজিদের পাশে এক বাড়িতে। বার্তা২৪.কম

[৩] ঘটনার শিকার গৃহকর্মী পিংকি জানান, পান থেকে চুন খসলেই বেত দিয়ে আমাকে পেটানো হয়। আজ মেরে বেত ভেঙে বিবস্ত্র করে বাহির করে দেয়।

[৪] প্রতিবেশি রুমানা গণমাধ্যমকে জানান, গতকাল সন্ধ্যা ৭টার দিকে নিচে গিয়ে দেখি ওই মেয়েটি বিবস্ত্র অবস্থায় দাঁড়িয়ে কাঁদছে। কাছে গিয়ে জিজ্ঞাসা করে জানতে পারি ভুল করার কারণে তাকে মেরে এভাবে বের করে দেয়া হয়েছে। এরপর মেয়েটিকে বাড়িতে এনে আশ্রয় দিয়েছি।

[৫] এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে আশেপাশের মানুষ ওই দম্পতির বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে। এক পর্যায়ে স্থানীয়লোকজন মারধর করার চেষ্টা করলে থানা পুলিশ এসে তাদেরকে থানায় নিয়ে যায়।

[৬] হাজারীবাগ থানা পুলিশের এসআই শওকত হোসেন বলেন, গৃহকর্ত্রী ও গৃহকর্তাকে পুলিশ হেফাজতে নিলেও এখনও আটক দেখানো হয়নি।

  • সর্বশেষ