শিরোনাম
◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন ভারতের স্পিকার ◈ মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় ১০ উপদেষ্টা নিয়োগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে ◈ পররাষ্ট্র মন্ত্রী হলেন ড. খলিলুর রহমান ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের শুভেচ্ছা বিনিময় ◈ বুধবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কানাডাকে হা‌রি‌য়ে বিশ্বকা‌পের সুপার এইটে নিউজিল্যান্ড  ◈ ভারত-বাংলাদেশের সীমান্ত এলাকায় জামায়াতের জয় পশ্চিমবঙ্গে কীভাবে দেখা হচ্ছে? ◈ অন্তর্বর্তী অধ্যায়ের অবসান, দেড় বছর পর নির্বাচিত সরকার পেল দেশ ◈ নতুন সরকারের পর ড. ইউনূসের গন্তব্য কোথায়—বঙ্গভবন নাকি প্যারিস?

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২০, ০৭:২১ সকাল
আপডেট : ১৭ মার্চ, ২০২০, ০৭:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জীবননগরে র‌্যাবের অভিযানে চাঞ্চল্যকর কেয়া হত্যা মামলার পলাতক আসামি মিলন গ্রেফতার

জামাল হোসেন খোকন,জীবননগর(চুয়াডাঙ্গা): [২] ঝিনাইদহ র‌্যাব-৬ এর অভিযানের চাঞ্চল্যকর কেয়া হত্যা মামলার পলাতক আসামী মিলন হোসেনকে সোমবার দুপুরে উপজেলার হাসাদহ এলাকা থেকে গ্রেফতার করেন।

[৩] গ্রেফতারকৃত আসামী ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার ত্রিলোচনপুর গ্রামের সলেমান মিয়ার ছেলে মিলন হোসেন (২৬)। ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার বজলুর রশিদ এক প্রেস বিজ্ঞপ্তিতে সোমবার রাতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন

[৪] ঘটনার বিবরণে জানা গেছে, গত ২৬ ফ্রেব্রুয়ারি কেয়া খাতুন (১৮) নামের কিশোরী নিজ বাড়ি থেকে নিখোঁজ হওয়ার ১৭ দিন পর ১৩ ই মার্চ থানা পুলিশ নিখোঁজ কিশোরীর অর্ধ গলিত লাশ উদ্ধার করেন। কালিগঞ্জ থানার ১৫ নং মামলার এজাহার ভুক্ত পলাতক আসামী মিলন হোসেনকে ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার বজলুর রশিদের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জীবননগর হাসাদহ এলাকা থেকে গ্রেফতার করেন।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামী মিলন হোসেনকে ঝিনাইদহের কালীগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রমের জন্য থানায় সোপর্দ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়