শিরোনাম
◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী ◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য নোয়াখালী ◈ অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের রিপোর্ট ◈ নির্বাচনি বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন: মাহফুজ আলম ◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার ◈ গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২০, ০৬:০২ সকাল
আপডেট : ১৭ মার্চ, ২০২০, ০৬:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রেসক্লাব ওয়ালটন ক্রিকেট টুর্নামেন্ট, টাঙ্গাইলকে হারিয়ে চ্যাম্পিয়ন কালিহাতী প্রেসক্লাব

অলক কুমার দাস, টাঙ্গাইল প্রতিনিধি: [২] মুজিববর্ষ আন্তঃউপজেলা প্রেসক্লাব ওয়ালটন ক্রিকেট টুর্নামেন্ট ফাইনালে স্বাগতিক টাঙ্গাইল প্রেসক্লারকে ১৪ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কালিহাতী প্রেসক্লাব। রোববার বেলা তিনটায় শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত টাঙ্গাইল স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়।
[৩] টসে জিতে কালিহাতী প্রেসক্লাব নির্ধারিত ২০ ওভারের দুই বল বাকি থাকতে সবকটি উইকেট হারিয়ে ১০৯ রান সংগ্রহ করে। ১১০ রানের টার্গেটে টাঙ্গাইল প্রেসক্লাব ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৯৬ রান করে।
[৪] কালিহাতী প্রেসক্লাবের পক্ষে অংশগ্রহণ করে কাজল আর্যের বোলিংয়ে মূল্যবান ৩ টি উইকেট নিয়ে দলকে বিজয়ের হাসি হাসান। তিনি ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। খেলায় আম্পায়ার ছিলেন তমাল বিহারী দাস ও মির্জা মাসুদুল হোসেন খোকন। রিয়ার রাজা ধারাভাষ্য দেন।
[৫] খেলা শেষে টাঙ্গাইল প্রেসক্লাব সভাপতি এডভোকেট জাফর আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরষ্কার প্রদান করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রæপের নির্বাহী পরিচালক ও সাংবাদিক উদয় হাকিম।
[৬] টাঙ্গাইল প্রেসক্লাবের এই ব্যতিক্রমী উদ্যোগে টাঙ্গাইল স্টেডিয়াম সাংবাদিকদের মিলন মেলায় পরিণত হয়। ভবিষ্যতেও এ ধরনের বিভিন্ন প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দেন প্রেসক্লাবের কর্তারা। উল্লেখ্য, এ টুর্নামেন্টে জেলার ১২টি প্রেসক্লাব অংশগ্রহণ করে। সম্পাদনা: তিমির চক্রবর্ত্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়